স্টাফ রিপোর্টার: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর দ্বিতীয় সেমিফাইনালে আজ বুধবার রাত ১টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। লিওনেল মেসিদের ফাইনালে ওঠার লড়াই ঘিরে বাংলাদেশের কোটি কোটি আলবিসেলেস্তে সমর্থকের চোখ থাকবে টেলিভিশনের পর্দায়। বিশ্বকাপ এলেই এ দেশের ফুটবলপ্রেমীরা যে আর্জেন্টিনা-ব্রাজিল শিবিরে ভাগ হয়ে যান, সেই আবেগ এখন আর অজানা নয়।
লাতিন আমেরিকার দল দুটির প্রতি বাংলাদেশি মানুষের ভালোবাসা ইন্টারনেট আর সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে। এর আগে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস থেকে শুরু করে ব্রাজিলের কাসেমিরো পর্যন্ত বাংলাদেশের সমর্থকদের উন্মাদনা নিয়ে কথা বলেছেন। এবার সেই তালিকায় যোগ দিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের ভালোবাসা আমরা জানি। মাঠে তাদের জন্যই জয় নিয়ে ফাইনালে যেতে চাই।
২০২৬ বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে আছে স্কালোনির দল। লিওনেল মেসিকে কেন্দ্র করে সাজানো স্কোয়াডে আছেন এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ ও ডিবু মার্তিনেসদের মতো তারকারা। কোচ জানিয়েছেন, দলের সবাই ফিট এবং বড় ম্যাচের জন্য মানসিকভাবে প্রস্তুত। ফাইনালে যেতে হলে ইংল্যান্ড বাধা টপকাতে হবে, আর সেই লড়াইয়ে বাংলাদেশের সমর্থন বাড়তি অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করেন তিনি।
বাংলাদেশে আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা ইতোমধ্যে নজর কেড়েছে আন্তর্জাতিক গণমাধ্যমেরও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেছে সমর্থকরা। সেমিফাইনালের রাতে তাই গলা ফাটাতে প্রস্তুত কোটি ভক্ত। স্কালোনির কথায়, আমরা জানি দূর থেকে কত মানুষ আমাদের জন্য প্রার্থনা করছে। তাদের হতাশ করতে চাই না।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন এনেছে বিসিবি। মোহাম্মদ আশরাফুলকে এই দায়িত্ব থেকে সরিয়ে নতুন ভূমিকায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আপাতত জ ...
পঞ্চগড় প্রতিনিধি:ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তিনি ...
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছেন তাওহীদ হৃদয়রা। ওয়ানডের সেই হতাশা ভুলে এবার টেস্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মাত্র নয় বছর বয়সে ফুটবল মাঠে নিজের প্রতিভা তুলে ধরে ইংল্যান্ডের ক্লাব ফুটবলে অনূর্ধ্ব-৯ দলে খেলার সুযোগ পেয়েছে বরিশালের গৌরনদীর সন্তান জায়েদ ইসলাম সাবিদ। সে (সাবিদ) ইংল্যান্ ...
সব মন্তব্য
No Comments