সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর পৌরশহরে প্রেমের জেরে নিরুদ্দেশ হাওয়া এক যুবককের কঙ্কাল উদ্ধার করেছেন পুলিশ। শনিবার (১৭ মে) সকাল ৯টার দিকে বস্তাবন্দি গলিত মরদেহ ও হাড় হাড্ডি বাড়ির পাশে শিবনদী থেকে উদ্ধার করা হয়।
মৃত যুবক হলেন, চিত্তরঞ্জন পাল (২৬)। তিনি তানোর পৌর শহরের হাবিবনগর পালপাড়া গ্রামের মনোরঞ্জন পালের ছেলে। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তানোরে প্রেম ঘটিত সম্পর্কের জেরে ২০ দিন ধরে নিখোঁজ রয়েছেন বিএসসি অনার্স পাস করা যুবক চিত্তরঞ্জন পাল (২৬)। গত ২৭ এপ্রিল রবিবার ভোরে নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি তিনি। ছেলের খোঁজ না পেয়ে পরদিন পিতা মনোরঞ্জন পাল তানোর থানায় সাধারণ ডায়েরি করেন।
ওসি আরো বলেন, আজ সকালে নদীতে বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে নিখোঁজ যুবকের পরিবারের সহায়তায় পরিচয় নিশ্চিত করেন এটি চিত্তরঞ্জনের লাশ। ধারণা করা হচ্ছে এটি হত্যা কাণ্ড। এই ঘটনায় থানায় নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করছেন। সেটি রেকর্ডের প্রক্রিয়া চলামান আছে। জিজ্ঞাসাবাদের জন্য প্রেমিকার বাবা ও মাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে লাশ হস্তান্তর করা হবে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments