মোঃ মহশীন আলী, রংপুর অফিস: প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তায় ঠাকুরগাঁও সদর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে প্রধান অতিথি হিসেবে শিক্ষা উপকরণ ও বাই-সাইকেল বিতরণ করেন ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড.অরুণাশু দত্ত টিটু ।
আজ বুধবার (৩০ আগষ্ট) দুপুরে ঠাকুরগাও সদর উপজেলা পরিষদ পাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান এর সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মুজিবর রহমান শেখ, সিনিয়র সাংবাদিক বদরুল ইসলাম বিপ্লবসহ সংশ্লীষ্ট আকচা ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন ও সুখানপুকুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিসুর রহমান, উপকার ভোগী ছাত্র/ছাত্রীরা এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
এসময় সদর উপজেলার ৪০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে যে সকল শিক্ষা উপকরণ বিতরণ করা হয় তার মধ্যে ছিল খাতা-৬টি, কলম- ১২টা, জ্যামিতি বক্স-১টা, এক বক্স পেন্সিল, ছাতা- ১টা ও স্কুল ব্যাগ ১টি। এছাড়াও ২০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অস্বচ্ছল ছাত্র-ছাত্রীকে ১টি করে বাই-সাইকেল দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড.অরুণাশু দত্ত টিটু বলেন, সরকারের এমন মহৎ উদ্যোগ প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র/ছাত্রীদের শিক্ষাক্ষেত্রে বেশ সয়াহক হবে বলে মনে করেন। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশে ক্ষমতায় আসার পর থেকে দেশের প্রতিটি ক্ষেত্রেই যেমন উন্নয়ন হয়েছে তেমনি উন্নয়ন হয়েছে শিক্ষাক্ষেত্রে। বাংলাদেশের মানুষ যা ভাবেনি তার থেকেও বেশি উন্নয়ন হয়েছে। শিক্ষার উন্নয়ন হতে যেন কোন জাতি, গোষ্ঠীর কেউ যাতে পিছিয়ে না যায় সেজন্য সরকারকে সহযোগিতা করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
সব মন্তব্য
No Comments