বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ "যে কৃষক যোগায় ক্ষুধায় অন্ন, সে কৃষক আজ কেনো বিপন্ন" সারাদেশে সকল কৃষকের অধিকার আদায়ের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কৃষক ঐক্য পরিষদ বাংলাদেশ'র ৭দিনের লং মার্চের সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৩ এপ্রিল) বগুড়া টু পঞ্চগড় লং মার্চের সমাপনী দিনে রাণীশংকৈল উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী পথসভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ জেলার আহবায়কবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় বক্তব্য রাখেন কৃষক ঐক্য পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ মুঞ্জুর আলম,কেন্দ্রীয় কমিটির মহাসচিব সুলতান হোসেন,কুড়িগ্রাম জেলার মাসুদুর রহমান জালাল,ভোলা জেলার শাহাবুদ্দিন ফরাজি, ঠাকুরগাঁওয়ের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেন, মানিক হোসেন প্রমুখ।
পথসভায় নেতারা বলেন, সাধারণ কৃষকদের বাঁচিয়ে রাখতে ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কৃষকদের কাছ থেকে কৃষিপণ্য কেনা, গুদামজাত করা এবং প্রয়োজনে বিদেশে রপ্তানি করার মতো উদ্যোগ নেওয়া ও অবকাঠামো গড়ে তোলা উচিত।
এ সময় কৃষকদের অধিকার আদায়ের লক্ষ্যে ১০ দফা তুলে ধরে তা বাস্তবায়নে সরকারের প্রতি জোর দাবি জানান কৃষক নেতারা।
দাবিসমূহ হলো - ১. আলু ও পেঁয়াজ কমিশন গঠন এবং উপজেলা ভিত্তিক সংরক্ষণাগার ও রপ্তানি কেন্দ্র স্থাপন, ২. ঢাকাসহ সারা দেশে কৃষকের বাজার স্থাপন করা, ৩. কৃষিঋণ ও প্রণোদনা সহজীকরণ, ৪. সিন্ডিকেটমুক্ত করে উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, ৫. কৃষিপণ্য পরিবহনে চাঁদাবাজি ও টোল প্রথা বন্ধ করে রেলবগি বরাদ্দ করা, ৬. খাস ও পতিত জমি বরাদ্দসহ কৃষকদের জন্য বিশেষ ভাতা চালু, ৭. সরকারিভাবে কৃষি বীমা ও আর্থিক সহায়তা ব্যবস্থা, ৮. সরকারি/বেসরকারি হাসপাতালে কৃষকদের জন্য ৫০ শতাংশ ছাড়ে বিশেষ চিকিৎসাসেবা প্রদান নিশ্চিত করা, ৯. জাতীয় সংসদসহ বিভিন্ন কমিটিতে কৃষক প্রতিনিধি অন্তর্ভুক্ত করা, ১০. কৃষি প্রযুক্তি ও অ্যাপস আধুনিকায়ন ও বাস্তবমুখী করা।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সব মন্তব্য
No Comments