প্রবীর আইচ: দেশে করোনায় আরও ১৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু ১৪ হাজার ৬৪৬ জন। নতুন শনাক্ত হয়েছে ৮ হাজার ৩০১ জন । গত ২৪ ঘন্টার এ তথ্য স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ।
এসময় অধিদপ্তর আরও জানান, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩২ হাজার ৫৫ টি। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৬৬ লাখ ৪০ হাজার ৯৮২ জন। মোট শনাক্ত হয়েছে ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৪ হাজার ৬৬৩ জন। মোট সুস্থ হয়েছে ৮ লাখ ২০ হাজার ৯১৩ জন। মৃত্যু ১৪৩ জনের মধ্যে ৯০ জন পুরুষ ও ৫৩ জন নারী । মৃত্যুর ক্ষেত্রে ১৩২ জন হাসপাতালে ও বাড়ীতে ১১ জন মারা যায়। এ পর্যন্ত পুরুষ মৃত্যু ১০ হাজার ৪১৫ ও নারী ৪ হাজার ২৩১ জন।
বিভাগীয় পর্যায় মৃত্যু তথ্যে জানিয়েছে ঢাকায় ৩৫ জন, চট্টগ্রাম ১৫ জন, রাজশাহী ১৯ জন, খুলনা ৪৬ জন, বরিশাল ৮ জন, সিলেট ৭ জন, রংপুর ১০ জন ও ময়মনসিংহ ৩ মারা গেছেন।
স্টাফ রিপোর্টার: দেশে বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় সবাই টিকাবিহীন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনতে আগামী ২৬ সেপ্ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম সন্দেহে ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১,১৪৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম ...
স্টাফ রিপোর্টার: সারা দেশে হাম (Measles) পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামজনিত কারণে ২ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, এই দুইজনের মৃত্যুই সন্দেহজনক হাম হিসেবে ন ...
সব মন্তব্য
No Comments