সৈয়দ মাহমুদ শাওন (তানোর,রাজশাহী): তীব্র গরম ও তাপপ্রবাহের ফলে রাজশাহীর তানোরে তানোর পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক আবুল বাশার সুজনের উদ্যোগে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে ছাতা ও এসএমসি প্লাস জুস বিতরণ করা হয়েছে। রবিবার বেলা ১২ টার দিকে তানোর পৌর এলাকার কালিগঞ্জ সহ কয়েকটি জায়গায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে এই ছাতা ও জুস দেওয়া হয়।
চার্জার ভ্যান চালক নুরুল ইসলাম জানান, আমাদের কর্মের জন্য বাহিরে আসতেই হয় এই প্রচন্ড গরমে আমাদের ভ্যান চালাতে খুব সমস্যা হচ্ছে, শরীরে ঘাম ঝরে গলা শুকিয়ে যায়। আজ সুজন ভাই এর এমন ব্যতিক্রম উদ্যোগে আমরা এই ছাতা ও জুস পান করতে পেরে খুব শান্তি লাগলো। পথচারী শেফালী বেগম জানান, কাজে এসেছিলাম তানোর বাজারে গরমে খুব তৃষ্ণা লাগছিলো এই ঠান্ডা জুস খেয়ে শরীরে স্বস্তি ফিরে এলো।
আওয়ামী লীগ নেতা সুজন জানান, কয়েকদিন ধরে বাড়ছে তাপপ্রবাহ তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনসাধারণ, বিশেষ করে দিনমজুর খেটে খাওয়া মানুষেরা পড়ছে চরম বিপাকে। রাস্তায় বের হলে প্রচন্ড গরমে তৃষ্ণার্ত হচ্ছেন তারা তাই তাদের কথা ভেবেই শরীর শীতল রাখার জন্য এই উদ্যোগ গ্রহণ করি।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments