বোরহান উদ্দিন রব্বানী, জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়( জাবি) তে যৌন নির্যাতন সংক্রান্ত অভিযোগ কমিটি কর্তৃক আয়োজন একটি অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয় যৌন নির্যাতন সংক্রান্ত অভিযোগ কমিটির কার্যালয়।
বুধবার সকাল ১০ টায় পুরাতন রেজিস্ট্রার ভবনের সিনেট সভা কক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ( প্রশাসন) অধ্যাপক শেখ মো: মনজুরুল হক।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবু তাহের বলেন, " আমাদের সচেতন থাকা দরকার। যৌন নির্যাতন বিষয়ক সেমিনার, রাউন্ড টেবিল প্রোগ্রাম, এবং সচেতনতামুলক অনুষ্ঠান করা দরকার। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে যৌন নির্যাতন সংক্রান্ত গবেষণা কার্যক্রম চালানোর আহ্বানও জানান।"
বিশেষ অতিথির বক্তব্য দিতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধাক্ষ্য অধ্যাপক ড. রাশেদা আকতার বলেন, ' যৌন নির্যাতন বিষয়টি পারস্পরিক। ছেলে মেয়ে উভয়ের দিক থেকে হতে পারে। দুই দিক থেকে আমাদের বিবেচনা রাখতে হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়ে খুবই আন্তরিক। কেউ যেন যৌন নির্যাতনের শিকার না হয় সে জন্য আমাদের কার্যক্রমে চলমান রয়েছে।"
যৌন নিপীড়ন সংক্রান্ত অভিযোগ কমিটির প্রধান অধ্যাপক ড. জেবউননেছা বলেন, " আমাদের সদস্যরা যৌন নির্যাতনের বিষয়ে অত্যন্ত আন্তরিক ভাবে কাজ করে। কেউ যেন রাজনৈতিক ভাবে চাপ সৃষ্টি করতে না পারে কার্যক্রমে সে বিষয়েও আমরা সবসময় সজাগ থাকি।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. নুরুল আলম বলেন," যৌন নির্যাতনের বিষয়ে জিরো টলারেন্সে জাবি প্রশাসন। আগেও আমরা এই বিষয়ে তৎপর ছিলাম এখনো আছি। যৌন নির্যাতন সংক্রান্ত অভিযোগ কমিটিকে আর্থিক বরাদ্দের বিষয়টি আমি বিবেচনায় রাখবো।"
অনুষ্ঠান শেষে কার্যালয় উদ্বোধন করেন অতিথিরা।
২০১০ সালে বিশ্ববিদ্যালয়ে পর্যায়ে প্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যৌন নির্যাতন সংক্রান্ত অভিযোগ কমিটি গঠিত হয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বিদ্যালয় আছে, শিক্ষক-শিক্ষার্থীও আছে, নেই শুধু স্থায়ী প্রধান শিক্ষক। বরিশালের উজিরপুর উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১১টিতেই এবং বানারীপাড়া উপজেলায় ১২৬টি স ...
সব মন্তব্য
No Comments