মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী: রাজশাহী এডভোকেট‘স বার এসোসিয়েশন নির্বাচন-২০২৩ এ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত ইব্রাহিম-শাহজাহান প্যানেলের পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে নগরীর একটি রেস্তোরার কনফারেন্স কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইব্রাহিম-শাহজাহান প্যানেলের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
সভায় রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মহোদয় বলেন,এ বছরটি নির্বাচনের বছর। এবারে রাজশাহী এডভোকেট‘স বার এসোসিয়েশন নির্বাচনও গুরুত্বপূর্ণ। সকলে ঐক্যবদ্ধভাবে ইব্রাহিম-শাহজাহান প্যানেলের প্রার্থীদের বিজয়ী করার অনুরোধ জানাচ্ছি।
বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য ও ইব্রাহিম-শাহজাহান পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এ্যাড. ইয়াহিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ্যাড. একরামুল হ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এ্যাড. মঞ্জুর জামান মুকুল, রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের পিপি এ্যাড. মোজাফফর হোসেন, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত সভাপতি প্রার্থী এ্যাড. ইব্রাহিম হোসেন ও সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ শাহজাহান প্রমুখ।
এ সময় ইব্রাহিম-শাহজাহান প্যানেলের সহ-সভাপতি প্রার্থী মোঃ আকতারুল আলম বাবু, মোঃ শফিকুল ইসলাম রেন্টু, কে.এম. ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক (সাধারণ) প্রার্থী মোঃ মিজানুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক (কল্যাণ) প্রার্থী মোঃ আহসান হাবিব রঞ্জু, হিসাব সম্পাদক প্রার্থী মোঃ জাকির হোসেন (১), সম্পাদক লাইব্রেরী প্রার্থী মোঃ রকিবুল হাসান রোকন, অডিট সম্পাদক প্রার্থী মোঃ মাসুদ রানা (১), সম্পাদক প্রেস এন্ড ইনফরমেশন প্রার্থী মোঃ সোয়েবুল আলম রাতুল, সম্পাদক ম্যাগাজিন এন্ড কালচার প্রার্থী মোঃ মাহবুবুর রহমান সোয়েল, সদস্য প্রার্থী এস,এম, ফয়সাল আহসান, সুনির্মল সরকার পান্না, মোঃ সাহাবুর রহমান, মোঃ জিয়াউর রহমান, সুমা খাতুন, মোঃ দেলোয়ার হোসেন মোস্তফা, মোঃ সাদেক মিয়া, মোঃ মতিউর রহমান মিলন, মোঃ মামুন অর রশিদ বাবু সহ আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।
নেত্রকোণা প্রতিনিধিঃ শুধু গাছ লাগালেই হবে না, গাছের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।নেত্রকোণায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ ...
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
সব মন্তব্য
No Comments