বোরহান উদ্দিন রব্বানী : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন উদযাপন করেছে। শুক্রবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টায় জাবি শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ আক্তারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে একটি মিছিল বের করা হয়।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার, জোবায়ের সরণি হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় জাবি শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ আক্তারুজ্জামান সোহেল বলেন, ‘বক্তব্যের শুরুতেই আমি স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি যাঁর জন্ম না হলে আমরা পেতাম না আজকের এই স্বাধীন বাংলাদেশ, জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধু একটি চেতনা যা শিশু থেকে শুরু করে বৃদ্ধ সকলেই ধারণ করে।’
সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন তার বক্তব্যে বলেন, '‘১৯২০ সালের আজকের এই দিনে টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনিই স্বপ্ন দেখিয়েছিলেন আজকের এই স্বাধীন বাংলাদেশের। তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শে দেশের সর্বোচ্চ উন্নয়ন এর জন্য কাজ করে যাচ্ছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সব সময় মাননীয় প্রধানমন্ত্রীর ভ্যান গার্ড হিসেবে থাকবে।’'
এরপর বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কেক কাটেন শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাতের জন্য কোরআন খতম ও মিলাদের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বিদ্যালয় আছে, শিক্ষক-শিক্ষার্থীও আছে, নেই শুধু স্থায়ী প্রধান শিক্ষক। বরিশালের উজিরপুর উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১১টিতেই এবং বানারীপাড়া উপজেলায় ১২৬টি স ...
সব মন্তব্য
No Comments