রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মোটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোহনা টেলিভিশনের বরিশালের স্পেশাল করেসপন্ডেন্ট (বিশেষ প্রতিবেদক), দৈনিক বাংলা ও বার্তা ২৪ এর বরিশালের ব্যুরো প্রধান পেশাদার সাংবাদিক এসএলটি তুহিন।
বর্তমান তিনি বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (২২ জুলাই) দুপুরে গুরুতর আহত সাংবাদিক এসএলটি তুহিন জানিয়েছেন, পেশাগত দায়িত্ব পালন শেষে মঙ্গলবার দিবাগত রাত এগারোটার দিকে অফিস থেকে তিনি নগরীর বাসায় ফিরছিলেন। পথিমধ্যে বরিশাল নগরীর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কার্যালয় অতিক্রমকালে নিয়ন্ত্রন হারিয়ে মোটরসাইকেল দূর্ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন।
খবর পেয়ে সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে হাসপাতালে ভর্তি করেছেন। আহত সাংবাদিক আরো জানিয়েছেন, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকেরা জানিয়েছেন তার দুটি হাতই ভেঙে গেছে। অপরদিকে সাংবাদিক এসএলটি তুহিন সড়ক দূর্ঘটনায় আহত হওয়ার খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকে বরিশালের সাংবাদিকরা তার চিকিৎসার খোঁজখবর নেয়ার জন্য শেবাচিম হাসপাতালে ছুঁটে গেছেন। সাংবাদিক নেতারা এসএলটি তুহিনের দ্রুত সুস্থতার জন্য সকল শুভাকাঙ্খীদের কাছে দোয়া চেয়েছেন।
লরাহাদ সুমন,বরিশাল ব্যুরো : ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। বুধবার (২৬ আগস্ট) মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছ ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে শিয়ালের আক্রমণে ৭ জন আহত হয়েছেন। আহতদের শরীরের বিভিন্ন স্থানে কামড়ের ক্ষত হয়েছে। পরে তারা রাতেই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে গিয ...
রাজশাহী অফিস : বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত হওয়ার পরও রাজশাহীতে সংগঠনটির বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় থাকার অভিযোগ উঠেছে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে পরিচিত ওয়ালিদুর রহমান, মহানগর ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সাতক্ষীরা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফকে ফুলেল শুভেচ্ছা ও অভ ...
সব মন্তব্য
No Comments