ভোলা প্রতিনিধি॥ ভোলায় দুইটি বসতঘর থেকে ৩ লাখ ৬ হাজার মিটার অবৈধ কারেন্টজাল জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা।
সোমবার (৫ সেপ্টেম্বর) রাতে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের জংশন বাজার এলাকা থেকে এ জাল জব্দ করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কেএম শাফিউল কিঞ্জল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জংশন এলাকার দুইটি বসতঘরে অভিযান চালিয়ে ৩ লাখ ৬ হাজার মিটার অবৈধ কারেন্টজাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৭ লাখ ১০ হাজার টাকা।তবে এরসঙ্গে জড়িতরা আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
তিনি আরো জানান, জব্দকৃত জাল মৎস্য বিভাগের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়াও জনস্বাস্থে কোস্টগার্ডের এ অভিযান অব্যাহত থাকবে।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments