মো. ইকবাল হোসেন (খুলনা) কয়রা: খুলনার কয়রায় ২ কোটি টাকায় নির্মিত শেওড়াপাড়া গুচ্ছগ্রামের বাসিন্দারা মানবেতর জীবনযাপন করছে। লোনা পানিতে ডুবন্ত গুচ্ছগ্রামে নেই সুপেয় পানি ও বিদ্যুৎ সংযোগ। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বর্ষা মৌসুমে কপোতাক্ষ নদীর জলে বিলীন হচ্ছে বালি, মাটি আর কাঁচা ঘরগুলো। ইতোমধ্যে দু'শতাধিক জনবসতির দুই-তৃতীয়াংশ মানুষ ঘর ছেড়ে অন্যত্র চলে গেছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার শেওড়াপাড়ার কপোতাক্ষ নদের চরে নির্মিত ৬০টি জরাজীর্ণ বাসগৃহে লোনা পানি ঢুকছে। নলকূপগুলো নষ্ট হয়ে গেছে। তার ও বৈদ্যুতিক পিলার থাকলেও নেই বিদ্যুৎ। নদীবেষ্টিত তিন পাশের অরক্ষিত বাঁধের মধ্যে আতংকে থাকে তারা। চোখের পলকে দু'পাশের ভাঙন দিয়ে পানি ঢুকে তলিয়ে যায় গুচ্ছগ্রামের পুকুর, রাস্তা আর আঙিনা। এভাবে অভাব আর অস্তিত্বের টানাপোড়েনে দিন কাটায় তারা।
গুচ্ছগ্রামের সুবিধাভোগী মো. শফিকুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রীর ৬০টি ঘর পেয়ে আমরা খুশি হই। কিন্তু ঘরের মেঝের মাটি নদীর পানিতে ধসে যায়। ঝড় বৃষ্টিতে নড়বড়ে ঘরগুলো দুলতে থাকে। আঙিনা বালুতে ভরাট, জন্মে না কোনো ফসল। হাঁস-মুরগী, ছাগল-গরু পালন করে আত্মকর্মসংস্থানেরও সুযোগ নেই। পুকুরগুলো লোনা পানিতে ডুবন্ত।'
গুচ্ছগ্রামের শিক্ষার্থী নীলিমা, শান্ত, রুপা ও মিষ্টি জানায়, ‘আমাদের রাস্তা ভেঙে ধসে গেছে। বৃষ্টির সময়ে স্কুলে যেতে পারি না। রাতে বিদ্যুতের অভাবে ল্যাম্প, হারিকেন জ্বালিয়ে বই পড়ি। ঝড় বৃষ্টির রাতে বই পড়তে পারিনা।'
বাগালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সামাদ গাজী বলেন, ‘ওখানে ৪০ দিনের কাজ প্রকল্পের জন্য আবেদন করা হয়েছে। আশা করছি, আগামী এক-দেড় মাসের মধ্যে বাঁধ নির্মাণের কাজ শুরু হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস বলেন, ‘আশ্রয়ণ প্রকল্প সম্পন্ন হওয়ার পরে অতিরিক্ত বরাদ্দ পাওয়া যায় না। আমরা তিনবার আবেদন করেও নতুন কোনো বরাদ্দ পায়নি। টিআর, কাবিখা থেকে সংস্কার কাজ করতে হয়। কিন্তু টেকসই বাঁধ নির্মাণ অসম্ভব। আগেও বাঁধ সংস্কারের ব্যবস্থা করা হলেও নদীর তীরে হওয়ায় ভেঙে গেছে। দ্রুত ইউপি চেয়ারম্যানের মাধ্যমে সংস্কার করা হবে।'
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments