মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহীর চারঘাটে আইন প্রয়োগকারী সংস্থার ভুয়া পরিচয়ে জনৈক গুড় ব্যবসায়ীর কাছ থেকে ২ লাখ টাকা হাতিয়ে নেয়া সেই সাংবাদিক তারিককে আটক করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান র্যাব-৫ এর সদস্যরা।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাতেই তাকে আটক করা হয়। পরে আটককৃত সাংবাদিক তারিককে থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চারঘাট মডেল থানার ওসি মাহবুবুল আলম।
ওসি মাহবুবুল আলম জানান, গত বুধবার রাতে অভিযুক্ত সাংবাদিক তারিকের নেতৃত্বে একটি দল আইন প্রয়োগকারী সংস্থার ভুয়া পরিচয় দিয়ে চারঘাট উপজেলার মেরামতপুর গ্রামের কৃষক ও গুড় ব্যবসায়ী জনৈক ইব্রাহিম হোসেনের বাড়ীতে গিয়ে বিভিন্ন ধরণের ভয়ভীতি ও মামলার হুমকি দেয়। এতে গুড় ব্যবসায়ী ও তার পরিবারের সদস্য ভয়ে আতংকিত হয়ে পড়েন।
এক পর্যায়ে মামলা থেকে বাঁচতে ও আটকের হাত থেকে রক্ষা পেতে ৫ লাখ টাকা চাদা দাবি করেন অভিযুক্ত তারিকসহ তার সহযোগীরা। এক পর্যায়ে প্রতিবেশীদের কাছ থেকে ধার দেনা করে ২ লাখ টাকা চাদা দিতে রাজি হলে গুড় ব্যবসায়ীকে ছেড়ে দিয়ে ২ লাখ টাকা নিয়ে চম্পট দেয় অভিযুক্ত সাংবাদিক তারিকসহ তার অপর সহযোগীরা।
এ ঘটনা এলাকায় জানা জানি হলে পরে জানা যায় অভিযুক্ত তারিকসহ যারা ইব্রাহিম হোসেনের বাড়ীতে এসে আইন প্রয়োগকারী সংস্থার ভুয়া পরিচয় দিয়েছিলেন তারা মুলত চারঘাট ও বাঘা উপজেলার বিভিন্ন অনলাইন পোর্টালের সাংবাদিক। তারা কেউ আইন প্রয়োগকারী সংস্থার সদস্য নন। পরে অভিযুক্ত তারিকের কাছ থেকে টাকা ফেরত চাইলে সে বিভিন্ন সময় বিভিন্ন ধরণের অসংলগ্ন কথাবার্তা বলে ২ লাখ টাকা আত্মসাত করে।
কোন উপায় না পেয়ে ভুক্তভোগী ইব্রাহিম হোসেন বাদী হয়ে বুধবার রাতেই সাংবাদিক তারিককে প্রধান আসামী এবং অজ্ঞাতনামা আরো ৪ জনকে আসামী করে চারঘাট মডেল থানায় একটি মামলা করেন। মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন র্যাব-৫ এর সদস্যরা তারিককে মেরামতপুর এলাকা থেকে গ্রেফতার করে চারঘাট মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
ওসি আরও বলেন, আটক আসামীকে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামীদের সনাক্ত করা হয়েছে। তাদের আটকের ব্যাপারে জোর চেষ্টা অব্যাহত রয়েছে।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments