ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি : ভাঙ্গা থানায় মামলা করায় মাহমুদুর রহমান তুরান (৩২) নামে এক সংবাদকর্মীর উপর হামলার ঘটনা ঘটেছে।
গত মঙ্গলবার (১৭ জানুয়ারি ) সকাল ০৯ টার দিকে উপজেলার সরাকারি হাসপাতালের বিপরীত পাশে অবস্থিত তুরানের নিজেস্ব ব্যবসা প্রতিষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তদেরকে এখনও গ্রেফতার করতে পারেনি ভাঙ্গা থানার পুলিশ।
জানা যায়, ভাঙ্গা উপজেলা স্বাস্খ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা: মহাশিন ফকিরের দুর্ণীতির নিউজ সংগ্রহ করার জেরে গত ১৭ মে ২০২২সালে সংবাদকর্মী তুরানের উপর হামলা হয়েছিল। এর প্রেক্ষিতে মামলা দায়ের করা হলে ফের এই হামলা চালিয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী তুরানের। তিনি জাতীয় দৈনিক অবজারভার ও দৈনিক আমার সংবাদ ভাঙ্গা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
মামলার প্রধান অভিযুক্ত আসামি মো. ওমর মোলøা (৪৫) উপজেলার পৌরসদরের মৃত আমজাদ মোলøার ছেলে। তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, দখলবাজিসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ করেছেন স্থানীয়রা।
হামলার শিকার তুরান জানান, হামলাকারী ওমর মোলøা ও তার সহযোগীরা এলাকার বিভিন্ন মানুষের বাড়িতে গিয়ে চাঁদাবাজি এবং দখলবাজী সংগঠিত করে। এরা এলাকায় ত্রাশের রাজত্ব কায়েম করেছে। ওমরের মুল ব্যবসা হলো হুন্ডি ও চোরাই পথে সোনা আনা। সে মাসে এক থেকে দুইবার দুবাই ,কাতার ও থাইল্যান্ড যায় সোনা ও মাদক আনতে। ভাঙ্গা পৌর সভার মাদকের নিয়ন্ত্রন করে ওমর মোলøার সহোযোগি জনি মুন্সি। জনির নামে ভাঙ্গা থানায় একাধিক মাদক মামলা রয়েছে(ভাঙ্গা থানার মামলা নম্বর-জিআর-২৬৪/১২ অপর মামলা জিআর -৬/২১)। আগের মামলায় সাজা হবে বুঝতে পেরে আসামিদ্বয় গত ১৭ জানুয়ারি সকালে আমার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে আমাকে ওমর মোলøার নির্দেশে মারধর করেন জনি মুন্সি তার সহযোগীরা। এই ঘটনায় সেদিনই ওমর মোলøাকে প্রধান আসামি করে তার সহযোগী আরও ৫ জনের নাম উলেøখ করে থানায় মামলা করি। বাকি আসামিরা হলেন- একই এলাকার বাসিন্দা জনি মুন্সি (৩৫), হাবিব শেখ (২৮), রতন মোলøা (২৩), সোহান মুন্সি(৩২), রাজন আহম্মেদ (৩৫) । মামলা দায়েরের আটদিন হলেও থানা পুলিশ একজন আসামিকেও গ্রেপ্তার করতে সক্ষম হন নাই।
তুরান আরো বলেন, হামলার পরবর্তীতে ঘটনাস্থলে এলাকাবাসীরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। এ সময় তারা আমাকে হত্যার হুমকি দিয়ে যায়। আসামিরা যাবার সময় বলতে বলতে যায় তোকে পরবর্তিতে সুযোগ পেলে জানে মেরে ফেলব।
এ বিষয়ে ভাঙ্গা থানার ওসি মো. জিয়ারুল ইসলাম বলেন, অভিযুক্তদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments