সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন করা হয়েছে উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যালয়।
সোমবার (২১ জুলাই) দুপুরে মেলান্দহ ফায়ার সার্ভিস রোডে গ্রামীণ ব্যাংক সংলগ্ন ভবনে এই কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলাওয়াত ও ফিতা কাটার মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করেন।
এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাকিব আল হাসান নাহিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, মেলান্দহ উপজেলা জামায়াত ইসলামী’র সাবেক আমীর ও সম্ভাব্য এমপি প্রার্থী মুজিবুর রহমান আজাদী, উপজেলা কৃষক দলের সভাপতি মতিউর রহমান বাবুল এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আলী ফারাজী।
এছাড়া বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী মাশরাফি বিন মুর্তজা, রাসেল হোসাইন ও ফাহিম হাসান লাদেন।
এসময় বক্তারা বলেন, মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের সদস্যরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে আসছেন। একটি সুশৃঙ্খল, সুন্দর ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য।
তারা আরও বলেন, মেলান্দহ উপজেলার উন্নয়ন ও নাগরিক অধিকার রক্ষায় প্রেসক্লাবের সক্রিয় অংশগ্রহণ আগামীতেও আরও জরুরি হয়ে উঠবে। সেই সঙ্গে সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতা বজায় রাখার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক বানিজ্য প্রতিদিন এর মাসুদ রানা, কার্যনির্বাহী সদস্য দৈনিক খোলা কাগজ প্রতিনিধি মো. আসাদুজ্জামান, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি মো. রবিউল ইসলাম, দৈনিক আমার সংবাদের মো. মমিনুল ইসলাম, সম্মানিত সদস্য দৈনিক আমাদের সময় ও ডেইলি সানের প্রতিনিধি মো. ইমরান মাহমুদ, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মো. রোমান আহমেদ, দৈনিক ভোরের কথা প্রতিনিধি মো. মাজহারুল ইসলাম মিনহাজ প্রমুখ।
প্রসঙ্গত, ২০২৩ সালে নবীন ও প্রবীণ সাংবাদিকদের সম্মিলিত প্রচেষ্টায় ‘মেলান্দহ উপজেলা প্রেসক্লাব’ গঠিত হয়। এরপর থেকে সংগঠনটি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সুনামের সঙ্গে কার্যক্রম পরিচালনা করে আসছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments