মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহী জেলা পরিষদ নির্বাচনের সদস্য প্রার্থী ও দুর্গাপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শাহাদত হোসেনের মাদকসেবনের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে। মঙ্গলবার বিকেল থেকে বিভিন্ন ফেসবুকের পেজ ও আইডি থেকে ছবিগুলো পোস্ট করা হয়েছে।
রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ড (দুর্গাপুর) থেকে টিউবওয়েল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।
ছবিতে দেখা যায়, বাড়িতে খাটের উপরে এক নারীর সহায়তায় ইয়াবা সেবন করছেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শাহাদত হোসেন। ওই নারী ইয়াবা খাওয়ার সরঞ্জাম ও আগুন জ্বালিয়ে দিচ্ছিলেন। ছবিতে শাহাদত হোসেনকে পরিষ্কার ভাবে দেখা গেছে। তবে ওই নারীকে দেখা যায়নি। তবে স্থানীয় নেতাকর্মিরা বলছেন, ওই নারী উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী।
ছবি প্রকাশের পর থেকে দুর্গাপুরে ক্ষমতাসীন দলের নেতাকর্মিদের সমালোচনা ও নিন্দার ঝড় উঠেছে। ছবিটি কোথায় এবং কখন ধারণ করা হয়েছে সেটি পোস্টে উল্লেখ করা না হলেও ধারনা করা হচ্ছে ওই মহিলা নেত্রীর বাড়িতে তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক যুবলীগের নেতারা জানান, শাহাদত হোসেন শুধু মাদক না তার নারীদের প্রতিও কৃদৃষ্টি আছে। দীর্ঘ সময় যুবলীগের দায়িত্ব থাকা অবস্থায় শাহাদত হোসেনের বিরুদ্ধে মাদকসেবন ও নারী কেলেঙ্কারির অভিযোগ উঠে আসে। তবে সভাপতির দায়িত্বে থাকায় তার বিরুদ্ধে কেউ মুখ খোলেনি।
মাদকসেবনের বিষয়ে জানতে চাইলে সদস্য প্রার্থী ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শাহাদত হোসেন বলেন, যে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে তা আমার না। আমাকে ভোটার ও সাধারণ মানুষের কাছে ভাবমুর্তি ক্ষুণ্ন করার জন্য এ ছবি ছড়িয়ে দেয়া হয়েছে। আমি এর বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেবো।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments