বিশেষ প্রতিনিধি: পবিত্র রমজান মাসে কক্সবাজারের মহেশখালীতে লিও ক্লাব অব মহেশখালীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ মার্চ) মহেশখালী উপজেলা প্রশাসনের হল রুমে এ অনুষ্ঠান হয়।
লিও ক্লাব অব মহেশখালীর সভাপতি আরিফ বিন সালেহ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তানভীর আজিজের উপস্থাপনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ৩১৫এ১ এর রিজিওনাল চেয়ারপার্সন (প্রজেক্ট ) ও কক্সবাজার ফ্রিডমের চার্টার প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব মহেশখালীর অ্যাডভাইজর জনাব রোকন উদ্দিন মুহাম্মদ আল-মামুন।
এ সময় তিনি বলেন, আমরা সামাজিক জীব। এই সমাজকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখা এবং এগিয়ে নিয়ে যাওয়া প্রতিটা মানুষের দায়িত্ব। সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের কল্যাণে কাজ একটি মহৎ গুণ। লিও ক্লাব অব মহেশখালী তেমন নানান ধরনের সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে এগিয়ে যাবে এই আশা রাখছি।
এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক ও সব সময়ের সম্পাদক‚ মহেশখালী প্রেসক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ। মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাওলানা ইউনুস। দৈনিক কক্সবাজার প্রতিদিনের স্টাফ রিপোর্টার ও দৈনিক সকাল সময়ের তারেক আজিজ এবং লিও ক্লাব অব মহেশখালীর সকল সদস্যবৃন্দ।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments