ফিফা বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল
স্টাফ রিপোর্টার: ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ বোস্টনের ফক্সবোরো স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ফ্রান্স ও মরক্কো। ম্যাচের মাত্র ৬ মিনিটের মাথায় পেনাল্টি পেয়েছিল ২০১৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স। স্পটকিক নিতে আসেন কিলিয়ান এম্বাপ্পে, তবে মরক্কোর গোলকিপার ইয়াসিন বুনু দারুণ রিফ্লেক্সে ঝাঁপিয়ে পড়ে পেনাল্টি ঠেকিয়ে দেন।
প্রথমার্ধ শেষে ম্যাচের স্কোর ০-০। প্রথম ৪৫ মিনিটে ফ্রান্স মোট ১৩টি শট নিয়েছে, যার ৪টি ছিল অন টার্গেট। মরক্কোর গোলকিপার ইয়াসিন বুনু ৪টি শটই সেভ করেছেন এবং পুরো প্রথমার্ধে ফ্রান্সকে গোল পেতে দেননি। মরক্কোর বল পজেশন ছিল ৫১ শতাংশ, ফ্রান্সের ৪৯ শতাংশ।
উল্লেখ্য, ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালেও ফ্রান্সের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করেছিলেন বুনু। এবারও কোয়ার্টার ফাইনালের শুরুতেই এম্বাপ্পের পেনাল্টি রুখে দিয়ে মরক্কোকে ম্যাচে টিকিয়ে রাখলেন তিনি। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০১৮ সালে চ্যাম্পিয়ন হলেও ২০২২ সালের ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে রানার্সআপ হয় ফ্রান্স।
দ্বিতীয়ার্ধে এম্বাপ্পে-গ্রিজম্যানরা বুনুর দেয়াল ভাঙতে পারেন কিনা, সেটাই এখন দেখার বিষয়।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন এনেছে বিসিবি। মোহাম্মদ আশরাফুলকে এই দায়িত্ব থেকে সরিয়ে নতুন ভূমিকায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আপাতত জ ...
পঞ্চগড় প্রতিনিধি:ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তিনি ...
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছেন তাওহীদ হৃদয়রা। ওয়ানডের সেই হতাশা ভুলে এবার টেস্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মাত্র নয় বছর বয়সে ফুটবল মাঠে নিজের প্রতিভা তুলে ধরে ইংল্যান্ডের ক্লাব ফুটবলে অনূর্ধ্ব-৯ দলে খেলার সুযোগ পেয়েছে বরিশালের গৌরনদীর সন্তান জায়েদ ইসলাম সাবিদ। সে (সাবিদ) ইংল্যান্ ...
সব মন্তব্য
No Comments