বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল : বৈদ্যুতিক গোলযোগের কারণে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেন শ্রীমঙ্গলে ৩ ঘন্টা যাবৎ আটকে ছিল! এতে প্রায় হাজার খানেক যাত্রী চরম দুর্ভোগের শিকার হন।
জানা যায়, বিকেল ৩টা ৪৫ মিনিটে সিলেট থেকে ছেড়ে আসা পারাবত ট্রেনটি বিকেল ৬টায় শ্রীমঙ্গল স্টেশনে এসে পৌঁছায়। কিন্তু ওই স্টেশনে আসার পর পাওয়ার কোচে বৈদ্যুতিক গোলযোগের কারণে পুরো ট্রেন অন্ধকার হয়ে যায়। এতে এসি কোচসহ অন্যান্য কোচে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে ওই স্টেশনে বিদ্যুতের লাইন মেরামত করতে প্রায় ৩ ঘন্টা সময় লেগে যায়। রাত ৮টা ৫৪ মিনিটে ঢাকার উদ্দেশ্যে শ্রীমঙ্গল স্টেশন থেকে ছেড়ে যায় ট্রেনটি।
এ বিষয়ে ওই ট্রেনের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ঢাকা-সিলেট ও চট্টগ্রামের রেলওয়ের এই লাইনটি চরম অবহেলায় রয়েছে। অধিকাংশ ট্রেনের বগি ও ইঞ্জিন পুরাতন। প্রায় সময়ই হয় ইঞ্জিন বিকল হয়, অথবা কোনো সময় পাওয়ার কারে আগুন ধরে যায়।
ওই যাত্রী আরও বলেন, পারাবত ট্রেনটি রাত সাড়ে ১০টায় ঢাকা পৌঁছে। কিন্তু আজ ৩ ঘন্টা পর ঢাকায় যাবে। এতে এত গভীর রাতে পুরান ঢাকার সুয়ারী ঘাটে যাওয়া তার জীবনের ঝুঁকি রয়েছে।
এ ব্যাপারে জানতে চাওয়া হলে শ্রীমঙ্গল রেলওয়ের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, পারবত আন্তঃনগর একপ্রেস ট্রেনের পাওয়ার বগিতে বৈদ্যুতিক গোলযোগের কারণে পুরো বিদুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ট্রেনটি শ্রীমঙ্গল স্টেশনে আটকে যায়। পরে মেরামত করে রাত ৮টা ৫৪ মিনিটে শ্রীমঙ্গল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments