আন্তর্জাতিক ডেস্ক: ইকুয়েডরে ভয়াবহ বন্যায় ২৭ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে আরো ৫৩ জন। পৌরসভার কর্মকর্তারা এ খবর জানিয়েছেন।
বন্যায় বাড়িঘর তলিয়ে গেছে, গাড়ি ভেসে গেছে। এছাড়া তীব্র বন্যার আকস্মিকতায় খেলার মাঠের ভলিবল খেলোয়াড় ও দর্শনার্থীও ভেসে গেছে।
কিউটোর নিরাপত্তা কর্মকর্তা গুইডো নুনেজ সাংবাদিকদের এ কথা জানিয়ে বলেন, দ’ুজন লোক এখনও নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে তল্লাশি অভিযান চলছে বলেও তিনি উল্লেখ করেন।
কিউটোতে টানা ১৭ ঘন্টার বৃষ্টিতে বন্যা দেখা দেয় এবং কাদায় রাস্তাঘাট, আবাদী এলাকা, ক্লিনিক, স্কুল ও পুলিশ কেন্দ্রসহ বিদ্যুৎ সরবরাহের সাব স্টেশন ক্ষতিগ্রস্ত হয়।
কিউটো মেয়র সান্টিয়াগো গার্ডারাস জানান, সোমবারের তুমুল বৃষ্টির কারনে স্বাভাবিকের চেয়ে চারগুণ বেশি পাহাড়ি ঢলের সৃষ্টি হয়। ওইদিন প্রতি বর্গ মিটারে ৭৫ লিটার করে বৃষ্টি হয় যা ২০০৩ সালের পর আর হয়নি। এটি রেকর্ডসৃষ্টিকারী।
কিউটোতে এ প্রাণহানির কারণে তিনদিনের শোক পালন করা হয়েছে। শহরটিতে ২৭ লাখ লোকের বসবাস।
ইকুয়েডরের ২৪ প্রদেশের ২২টিতেই অক্টোবর থেকে প্রবল বৃষ্টির কারনে অন্তত ৪৪ জনের প্রাণহানি হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: নয়াদিল্লির ভারত মণ্ডপমে ১৮তম ব্রিক্স সম্মেলনের উদ্বোধনী দিনেই বিশ্ব কূটনীতির সবচেয়ে আলোচিত ছবিটি তৈরি করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক হাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সভাপতিত্বে আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) নয়া দিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলন চলবে ১২ ও ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের প্রত ...
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ফের দুইটি মার্কিন সামরিক নৌযানে হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত ৭ দিনে এই নিয়ে তৃতীয়বার হরমুজে ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। শহরটি বর্তমানে বিদ ...
সব মন্তব্য
No Comments