সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সরিষাবাড়ী উপজেলা শাখা আয়োজনে শান্তি ও সম্প্রীতি সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হয়।
রবিবার (২৫ আগস্ট) দুপুরে পৌর শহরের আরামনগর বাজার থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশ করে।
এসময় সমাবেশে উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল আল মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিপিবি জামালপুর জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাহারুল হক, সাধারণ সম্পাদক মারুফ আহাম্মেদ খান মানিক,
জেলা কমিটির সদস্য আব্দুল করিম, বাংলাদেশ যুব ইউনিয়ন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. বিপ্লব মিয়া।
সমাবেশে বক্তারা বলেন, আপনারা দেখেছেন বিগত শেখ হাসিনার সরকারের আমলে লুটপাট করতে না পেরে চুপচাপ বসেছিল একটি অংশ আর আওয়ামী লীগ হরিলুট ও দুর্নীতি করেছে। আমরা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে দিয়ে স্বৈরাচার লুটপাটকারী হাসিনা সরকারকে বিদায় করেছি। আজকে দেখতে পাচ্ছি যারা চুপচাপ বসে ছিল বিগত দিনে তারা সরকার পরিবর্তনের সাথে সাথে লুটপাট শুরু করে দিয়েছে। আজকে দেশের কোন কোন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ী-ঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে। দেশের মানুষ সম্মিলিতভাবে এই সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষার চেষ্টা করেছে। বাংলাদেশের মানুষ সম্প্রতি এবং শান্তিপ্রিয় কিন্তু কিছু মানুষ এই ভাতৃত্ব এবং সম্প্রতি নষ্ট করে ফায়দা লুটতে চায়।
মিছিল ও সমাবেশে কমিউনিস্ট পাটি ছাড়াও সরিষাবাড়ী উপজেলা ক্ষেতমজুর সমিতি, কৃষক সমিতি ও যুব ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিল।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে অপর এক যুবতীকে সাথে নিয়ে প্রথম ধাপ স্তন অপারেশন করেছিলেন রোজি আক্তার লিজা (৩১) নামের এক যুবতী। অপারেশনের কয়েক ঘন্টা পরে তার (লিজা) মৃত্যু হয়েছে ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব সাতলা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।এ বিষয়ে সাতলা ইউন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
সব মন্তব্য
No Comments