আন্তর্জাতিক ডেস্ক: মহামারী করোনাভাইরাস মোকাবেলায় বিশ্বব্যাপী ৫শ’ কোটিরও বেশি ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্রের দেয়া তথ্যের ভিত্তিতে এএফপি’র পরিসংখান থেকে এ তথ্য জানিয়েছে।
এদিকে বিশ্বব্যাপী টিকাদান কর্মসূচির গতি সঞ্চার হয়েছে।
উপাত্ত অনুযায়ী, মানুষের বাহুতে প্রথম একশ’ কোটি টিকা দিতে প্রায় ১৪০ দিন সময় লাগলেও তৃতীয়, চতুর্থ ও পঞ্চম একশ’ কোটি ভ্যাকসিন দিতে ২৬ থেকে ৩০ দিন সময় লাগে।
পাঁচশ’ কোটি টিকার প্রায় ৪০ শতাংশ চীনে দেয়া হয়। এক্ষেত্রে ভারতে পাঁচ কোটি ৮৯ লাখ এবং যুক্তরাষ্ট্রে তিন কোটি ৬৩ লাখ টিকা দেয়া হয়েছে। বিশ্বের এই তিনটি দেশে অধিকাংশ টিকা দেয়া হয়।
১০ লাখের বেশি জনসংখ্যার দেশগুলোর মধ্যে জনগণকে টিকা দেয়ার ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে। দেশটিতে প্রতি একশ’ বাসিন্দাকে ১৭৯ ডোজ টিকা দেয়া হয়েছে। এ হিসাবে দেশটির প্রায় ৭৫ শতাংশ মানুষকে পুরো দুই ডোজ টিকা দেয়া হয়েছে।
উরুগুয়ের প্রতি একশ’ বাসিন্দাকে ১৫৪ ডোজ, ইসরাইলে ১৪৯ ডোজ, কাতারে ১৪৮ ডোজ, সিঙ্গাপুরে ১৪৭ ডোজ, বাহরাইনে ১৪৪ ডোজ, ডেনমার্কে ১৪৩ ডোজ, চিলিতে ১৪০ ডোজ, কানাডায় ১৩৯ জোড, পর্তুগাল ও বেলজিয়ামে ১৩৮ ডোজ করে, চীনে ১৩৬ ডোজ, স্পেনে ১৩৪ ডোজ , আয়ারল্যান্ডে ১৩৩ ডোজ ও যুক্তরাজ্যে প্রতি একশ’ বাসিন্দাকে ১৩২ ডোজ টিকা দেয়া হয়েছে।
এদিকে বিশ্বব্যাপী গড়ে প্রতি একশ’ বাসিন্দাকে ৬৪ ডোজ টিকা দেয়া হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে এবং ঐতিহাসিক ওয়াইন শহর বোর্দোর দিকে দ্রুত এগিয়ে আসছে। পরিস্থিতি মোকাবিলায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আজ সোম ...
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির বার্লিনে প্রাইড অনুষ্ঠান চলাকালে জনতার ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় একজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। ঘটনার পর সন্দেহভাজনকে শনাক্ত করেছে পুলিশ এবং তাকে ধরতে রাজধ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের একটি পর্যটন ক্যাম্পে রাতভর হামলায় চার শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। রাশিয়ার নিযুক্ত স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এই তথ্য জানিয়েছে। হামল ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের উত্থাপিত অন্যান্য দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কক ...
সব মন্তব্য
No Comments