মোঃ মাসুদ রানা,ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীকেট টুনামেন্ট ২০২৫ এর ফাইনালে এম ইলিয়াস আলী ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার সকালে সরকারী ভ’ষনস্কুল মাঠে আয়োজিত এ টুনামেন্টের উদ্বোধন ও বিকালে পূরস্কার বিতরনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও একাদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।
ছাত্রদলের ৪৬তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে ছাত্রদল কালীগঞ্জ উপজেলা ও পৌর শাখার আয়োজনে এক দিনের এ টুনামেন্টে মোট ৪ টি দল অংশগ্রহন করে। অন্নান্য দলগুলি হলো- নাসির উদ্দিন পিন্টু ক্রীকেট একাদশ, শফিউল বারী বাবু ক্রিকেট একাদশ ও কাজী আসাদ ক্রীকেট একাদশ। বিকালে অনুষ্টিত ফাইনাল ম্যাচে ১০ ওভারের খেলায় নাসির উদ্দিন পিন্টু একাদশকে হারিয়ে এম ইলিয়াস আলী ক্রীকেট একাদশ চ্যাম্পিয়ন হবার গৌরভ লাভ করে।
খেলা শেষে বিজয়ী দল ও সেরা খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ। এ সময়ে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র যুগ্ন আহব্বায়ক সাইদুল ইসলাম, ইলিয়াস রহমান মিঠু, বিএনপি নেতা আনোয়ার হোসেন, মোহাম্মদ আলী জিন্নাহ, মোশারেফ হোসেন, জবেদ
আলী, রাশেদুল হক রুলু, আতাউল হক জেহাদ, মাহমুদ পিয়াল, ছাত্রদলের মারুফ বিল্লাহ, মৌসুম উদ্দিন শোভন. জুয়েল রানা, তরিকুল ইসলাম ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ ক্রীড়া ফেডারেশনের কর্মকর্তাগন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন এনেছে বিসিবি। মোহাম্মদ আশরাফুলকে এই দায়িত্ব থেকে সরিয়ে নতুন ভূমিকায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আপাতত জ ...
পঞ্চগড় প্রতিনিধি:ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তিনি ...
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছেন তাওহীদ হৃদয়রা। ওয়ানডের সেই হতাশা ভুলে এবার টেস্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মাত্র নয় বছর বয়সে ফুটবল মাঠে নিজের প্রতিভা তুলে ধরে ইংল্যান্ডের ক্লাব ফুটবলে অনূর্ধ্ব-৯ দলে খেলার সুযোগ পেয়েছে বরিশালের গৌরনদীর সন্তান জায়েদ ইসলাম সাবিদ। সে (সাবিদ) ইংল্যান্ ...
সব মন্তব্য
No Comments