খুলনা অফিস: খুলনার রূপসার পাটকলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৬ টি ইউনিটের সঙ্গে নৌবাহিনীর দুটি ইউনিট সাড়ে ৫ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
আগুনে প্রায় একশ কোটি টাকার ক্ষয়ক্ষতি কথা জানাগেছে। তবে ফায়ার সার্ভিস এ বিষয় আনুষ্ঠানিক কিছু জানায়নি।
জানাগেছে, বুধবার বিকেল সাড়ে ৫টায় দিকে রূপসা উপজেলার জাবুসা এলাকায় অবস্থিত সালাম জুট মিলে আগুণ লাগে।আগুনের খবর পেয়ে প্রথমে রূপসা ও টুটপাড়া ফায়ার ষ্টেশনের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে খুলনা থেকে আরও ১২টি ইউনিট ও নৌবাহিনীর ২টি ইউনিট যৌথভাবে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পাটকলটির ব্যবস্থাপক বশির আহম্মেদ জানান, পাটকলের পাশেই ৩ নম্বর গুদামের একটি মেশিনে যান্ত্রিক ত্রটির কারনে শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়।
পাটকলটির স্বত্বাধিকারী এম এ সালাম সাংবাদিকদের জানিয়েছেন, তিনটি গুদামে ৭৫০টন উৎপাদিত পণ্য ছিল, যার আনুমানিক মূল্য ১০ কোটি ৫০ লাখ টাকা। এছাড়া ১ হাজার ৩শ টন কাঁচামাল ছিল, যার আনুমানিক মূল্য প্রায় ২০ কোটি টাকা। সব মিলিয়ে প্রায় একশ কোটি টাকা ক্ষয়ক্ষতির হওয়ার কথা জানান তিনি।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments