স্টাফ রিপোর্টার: গেল রাতে যুক্তরাষ্ট্রের মাটিতে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ বত্রিশের দুটি ম্যাচেই ভাগ্য গড়ে দিলেন দুই তারকা ফরোয়ার্ড। আর্লিংটনের ডালাস স্টেডিয়ামে আইভরিকোস্টকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট ম্যাচ জিতল নরওয়ে। অন্যদিকে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে সুইডেনকে ৩-০ গোলে উড়িয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে দুইবারের চ্যাম্পিয়ন ফ্রান্স।
আইভরিকোস্ট-নরওয়ে ম্যাচের ৩৯ মিনিটে ডান পায়ের দুর্দান্ত বাঁকানো শটে নরওয়েকে এগিয়ে দেন উইঙ্গার আন্তোনিও নুসা। দ্বিতীয়ার্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের আমাদ দিয়ালো বদলি নেমে ৭৪ মিনিটে একক প্রচেষ্টায় বক্সের ভেতর থেকে বাঁ পায়ের শটে সমতা ফেরান আইভরিকোস্ট। তবে ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে গড়াচ্ছে, ৮৬ মিনিটে প্যাট্রিক বার্গের কাটব্যাকে কাছ থেকে ট্যাপ-ইন করে নরওয়েকে ২-১ ব্যবধানে জয় এনে দেন আর্লিং হ্যালান্ড। এটি ছিল এবারের বিশ্বকাপে তার পঞ্চম গোল। জয়ের ফলে শেষ ষোলোতে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে।
একই রাতে ফ্রান্স-সুইডেন ম্যাচটি ছিল একপেশে। কিলিয়ান এমবাপে ৪৫ মিনিটে উসমান দেম্বেলের পাস থেকে বাঁ দিক দিয়ে কেটে ঢুকে ডান পায়ের জোরালো শটে দলকে এগিয়ে দেন। ৫৩ মিনিটে মাইকেল ওলিসের থ্রু পাসে ব্র্যাডলি বারকোলা ব্যবধান দ্বিগুণ করেন। ৭৪ মিনিটে আবারও ওলিসের পাস থেকে প্রথম ছোঁয়ায় বাঁকানো শটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন এমবাপে। পুরো ম্যাচে ৬১% বল দখলে রেখে ২৫টি শট নেয় ফ্রান্স, যার ১২টি ছিল লক্ষ্যে। সুইডেন নেয় মাত্র ৮টি শট। এই জয়ে টানা তৃতীয়বার বিশ্বকাপ ফাইনাল খেলার পথে থাকা ফ্রান্স শেষ ষোলোতে প্যারাগুয়ের মুখোমুখি হবে। এমবাপের বিশ্বকাপ গোলসংখ্যা দাঁড়াল ১৮, মেসির ১৯ গোলের রেকর্ড থেকে মাত্র এক ধাপ দূরে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন এনেছে বিসিবি। মোহাম্মদ আশরাফুলকে এই দায়িত্ব থেকে সরিয়ে নতুন ভূমিকায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আপাতত জ ...
পঞ্চগড় প্রতিনিধি:ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তিনি ...
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছেন তাওহীদ হৃদয়রা। ওয়ানডের সেই হতাশা ভুলে এবার টেস্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মাত্র নয় বছর বয়সে ফুটবল মাঠে নিজের প্রতিভা তুলে ধরে ইংল্যান্ডের ক্লাব ফুটবলে অনূর্ধ্ব-৯ দলে খেলার সুযোগ পেয়েছে বরিশালের গৌরনদীর সন্তান জায়েদ ইসলাম সাবিদ। সে (সাবিদ) ইংল্যান্ ...
সব মন্তব্য
No Comments