স্টাফ রিপোটার: নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ।ইনজুরিতে থাকা তাসকিন আহমেদকে সহ-অধিনায়ক রাখা হয়েছে । মঙ্গলবার মিরপুর স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে গাজী আশরাফ হোসেন লিপু বাংলাদেশ দল ঘোষণা করেন।
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসছে। আগামী ১ জুন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার ম্যাচ দিয়ে নবম বিশ্বকাপের পর্দা উঠবে।২ জুন ওয়েস্ট ইন্ডিজে হবে আসরের দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচ খেলবেন স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এ পাপুয়া নিউগিনি। আর যুক্তরাষ্ট্রের ডালাসে ৭ জুন বাংলাদেশে প্রথম ম্যাচ খেলবে শ্রীলংকার বিপক্ষে।
বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মাহমুদ উল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। রিজার্ভ তালিকায় রয়েছে আফিফ হোসেন ধ্রুব ও হাসান মাহমুদ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন এনেছে বিসিবি। মোহাম্মদ আশরাফুলকে এই দায়িত্ব থেকে সরিয়ে নতুন ভূমিকায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আপাতত জ ...
পঞ্চগড় প্রতিনিধি:ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তিনি ...
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছেন তাওহীদ হৃদয়রা। ওয়ানডের সেই হতাশা ভুলে এবার টেস্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মাত্র নয় বছর বয়সে ফুটবল মাঠে নিজের প্রতিভা তুলে ধরে ইংল্যান্ডের ক্লাব ফুটবলে অনূর্ধ্ব-৯ দলে খেলার সুযোগ পেয়েছে বরিশালের গৌরনদীর সন্তান জায়েদ ইসলাম সাবিদ। সে (সাবিদ) ইংল্যান্ ...
সব মন্তব্য
No Comments