বিশ্বকাপ জেতা হলো না
স্টাফ রিপোর্টার: ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে র জন্য শেষটা সুখের হলো না। গতরাতে ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে ফ্রান্স। আর এই ম্যাচ দিয়েই ফরাসি জার্সিতে শেষবারের মতো মাঠে নামলেন এমবাপ্পে। অনেক রেকর্ড আর অর্জন সঙ্গে নিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন এই তারকা ফরোয়ার্ড।
গতরাতের ম্যাচে ফাইনালে ওঠার লড়াইয়ে স্পেনের মুখোমুখি হয়েছিল ফ্রান্স। তবে লামিনে ইয়ামাল ও দানি ওলমোর গোলে ২-০ ব্যবধানে জয় পায় স্পেন। পুরো ম্যাচে ফ্রান্সের আক্রমণভাগকে নিষ্প্রভ করে রাখে স্প্যানিশ রক্ষণ। অধিনায়ক এমবাপ্পে বেশ কয়েকবার চেষ্টা করেও গোলের দেখা পাননি। শেষ বাঁশি বাজার পর হতাশা নিয়ে মাঠ ছাড়েন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।
২০১৭ সালে ফ্রান্স জাতীয় দলে অভিষেকের পর থেকে এমবাপ্পে খেলেছেন ৮৬টি ম্যাচ। করেছেন ৪৮ গোল ও ৩৪টি অ্যাসিস্ট। ২০১৮ বিশ্বকাপে মাত্র ১৯ বছর বয়সে ফ্রান্সকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন তিনি। ২০২২ কাতার বিশ্বকাপে ফাইনালে হ্যাটট্রিক করেও দলকে জেতাতে পারেননি, তবে ৮ গোল করে জিতেছিলেন গোল্ডেন বুট। ২০২৬ বিশ্বকাপেও ৬ গোল করে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা তিনি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমবাপ্পে বলেন, ফ্রান্সের জার্সি গায়ে খেলা আমার জীবনের সবচেয়ে বড় গর্ব। দেশের জন্য সবকিছু দিয়েছি। আজ হয়তো শেষ, কিন্তু ফ্রান্সের প্রতি ভালোবাসা কখনো শেষ হবে না। ফ্রান্স ফুটবল ফেডারেশন জানিয়েছে, আগামী সেপ্টেম্বরে ঘরের মাঠে একটি প্রীতি ম্যাচ আয়োজন করে আনুষ্ঠানিকভাবে এমবাপ্পেকে বিদায় জানানো হবে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন এনেছে বিসিবি। মোহাম্মদ আশরাফুলকে এই দায়িত্ব থেকে সরিয়ে নতুন ভূমিকায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আপাতত জ ...
পঞ্চগড় প্রতিনিধি:ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তিনি ...
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছেন তাওহীদ হৃদয়রা। ওয়ানডের সেই হতাশা ভুলে এবার টেস্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মাত্র নয় বছর বয়সে ফুটবল মাঠে নিজের প্রতিভা তুলে ধরে ইংল্যান্ডের ক্লাব ফুটবলে অনূর্ধ্ব-৯ দলে খেলার সুযোগ পেয়েছে বরিশালের গৌরনদীর সন্তান জায়েদ ইসলাম সাবিদ। সে (সাবিদ) ইংল্যান্ ...
সব মন্তব্য
No Comments