মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী: রাজশাহীতে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে তিন বাইক আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকাল ৪টার দিকে রাজশাহীর লিলি হলের মোড়-দারুসা সড়কে পবা উপজেলার ডাঙ্গেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলাকাটি রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কর্ণহার থানার অধীনে।
নিহত তিনজন হলেন- রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকার আবু সাঈদের ছেলে শাহিন আলী (৪০), একই এলাকার মো. বাবলুর ছেলে সোহাগ আলী (২৮) এবং কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়িয়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে রাকিব আলী (২৬)।
কর্ণহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঈসমাইল হোসেন জানান, বিকালে রাজশাহী শহরের দিকে ঢুকছিলেন মোটরসাইকেল আরোহী তিনজন। আর শহর থেকে আসছিল একটি রড বোঝাই ট্রাক। ডাঙ্গেরহাট স্কুলের সামনে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে ঘটনাস্থলেই শাহিন ও সোহাগ মারা যান। গুরুতর আহত অবস্থায় রাকিবকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
ওসি জানান, দুর্ঘটনার পর চালক ট্রাক ফেলে পালিয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। আর নিহত তিনজনের লাশ রামেকের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments