সিলেট অফিস: হবিগঞ্জে বন্যার্ত স্বজনের পাশে দাঁড়িয়েছে জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা। আজ সোমবার (২৬ আগস্ট) হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সদর উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনের হাতে নগদ অর্থ তুলে দেয়া হয় ঐতিহ্যবাহী জালালাবাদ এসোসিয়েশন, ঢাকার পক্ষ থেকে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটারী কমিশনের চেয়ারম্যান ও জালালাবাদ শিক্ষা ট্রাষ্টের সদস্য সচিব জালাল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অর্থ তুলে দেন।
এসোসিয়েশনের আজীবন সদস্য তোফাজ্জল সোহেল এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিবেশ সংগঠক অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ, উপ-মহা পুলিশ পরিদর্শক এজাজ আহমেদ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, ফয়েজ আহমেদ, বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস বখত চৌধুরী জালাল, সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক জাহান আরা খাতুন, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মোমিন , হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রুহুল হাসান শরীফ, শোহেব চৌধুরী, এডভোকেট নিগার আহমেদ প্রমুখ।
জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী জানান,
এসোসিয়েশনের পক্ষ থেকে বৃহত্তর সিলেটের বাণভাসি মানুষের জন্য প্রাথমিকভাবে ১৪ লক্ষ টাকা বরাদ্ধ প্রদান করা হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে আরো সহযোগিতা করা হবে।
হবিগঞ্জ জেলার জন্য প্রথম পর্বে ২ লক্ষ ৬০ হাজার বরাদ্ধ প্রদান করা হয়েছে। আজ হবিগঞ্জ সদর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে ৫০ হাজার টাকা প্রদান করা হয়।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে অপর এক যুবতীকে সাথে নিয়ে প্রথম ধাপ স্তন অপারেশন করেছিলেন রোজি আক্তার লিজা (৩১) নামের এক যুবতী। অপারেশনের কয়েক ঘন্টা পরে তার (লিজা) মৃত্যু হয়েছে ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব সাতলা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।এ বিষয়ে সাতলা ইউন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
সব মন্তব্য
No Comments