ডেস্ক রিপোর্ট: ফুটবল বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী ফুটবল বিশ্বকাপ-২০২২ শিরোপা জয়ে অবদানের জন্য আর্জেন্টিনার এই ফুটবলারের প্রশংসা করে বলেন, ‘আপনি সেই ব্যক্তি যিনি আর্জেন্টিনার জন্য গৌরব নিয়ে এসেছেন। আমি আপনার সার্বিক সাফল্য কামনা করি।’ বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
শেখ হাসিনা বলেন, ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা এবং বাংলাদেশীরা এই খেলার অনুরাগী। প্রধানমন্ত্রী তার পরিবার একটি ক্রীড়াপ্রেমী পরিবার উল্লেখ করে বলেন, আমার বাবা ও দাদা ফুটবলার ছিলেন।
তিনি বলেন, ফুটবল ও অন্যান্য খেলার প্রসারে তার সরকার সারা বাংলাদেশে মিনি স্টেডিয়াম স্থাপন করছে।
বাংলাদেশে আর্জেন্টিনার প্রচুর ভক্ত রয়েছে জেনে অভিভূত হয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ।
তিনি বলেন, আমি এখানে এসে খুব আনন্দিত এবং ফুটবলের প্রতি বাংলাদেশীদের আবেগ দেখে খুশি।
প্রধানমন্ত্রী আর্জেন্টিনার আইকনকে তার দল আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক "নৌকা" উপহার দেন এবং শেখ হাসিনাকে মার্টিনেজ নিজ স্বাক্ষরিত আর্জেন্টিনার একটি জার্সি উপহার দেন।
সফরকারী প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন, ভারতীয় সংগঠক এবং শতদ্রু দত্ত উদ্যোগের প্রতিষ্ঠাতা শতদ্রু দত্ত এবং মার্টিনেজ এর আইনজীবী ও ম্যানেজার সান্তিয়াগো লিওত্তা (ইতালীয়)।
এ সময় এলজিআরডি ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ তোফাজ্জেল হোসেন মিয়া এবং সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও শেখ তন্ময় উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপে স্পেনের কাছে ১-০ গোলে হেরে আর্জেন্টিনার বিদায়ের পর ৩৯ বছর বয়সে জাতীয় দল থেকে অব ...
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
সব মন্তব্য
No Comments