স্টাফ রিপোর্টার: দেশে হাম পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। মৃত ৩ জনই সন্দেহজনক হামে আক্রান্ত ছিলেন। একই সময়ে নতুন করে ৭৫১ জন সন্দেহজনক হাম রোগী এবং ১২১ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় মোট শনাক্ত ৮৭২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, এই পরিসংখ্যান ৩১ জুলাই সকাল ৮টা থেকে ১ আগস্ট সকাল ৮টা পর্যন্ত।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামজনিত মৃত্যু ৩ জনের মধ্যে সিলেট বিভাগে ১ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন এবং রংপুর বিভাগে ১ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামজনিত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
গত ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৯ হাজার ৬১ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১৬ হাজার ১৮০ জন। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১১ হাজার ৬৭৪ জন সন্দেহজনক রোগী এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৩৯৭ জন।
এছাড়া ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি সন্দেহজনক হামজনিত মোট মৃত্যুর সংখ্যা ৭৪৪ জন এবং নিশ্চিত হামজনিত মোট মৃত্যুর সংখ্যা ৯৬ জন।
স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮৭২ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১০৭ জন। ১৫ ...
স্টাফ রিপোর্টার: দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের সবাইকে সন্দেহজনক হাম রোগী হিসেবে নথিভুক্ত করা হয়েছে। তবে এ সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগীর মধ্যে কারও মৃত্ ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে হামে নিশ্চিতভাবে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্র ...
স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৬৭৭জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯৯ জন। ১৫ মা ...
সব মন্তব্য
No Comments