চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে প্রথমবারের মতো ১২ বছর বয়সী শিশুর স্কোলিওসিস কারেকশন সার্জারি সম্পন্ন করেছে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম। সম্প্রতি হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড কো-অর্ডিনেটর ডা. মো: আনিসুল ইসলাম খান ও তার টিম সফলভাবে এই জটিল অপারেশন সম্পন্ন করেন।
শিশু তাসফিয়া আজম ফারিহা জন্মগতভাবে বাঁকা মেরুদন্ড জনিত সমস্যায় ভুগছিল। গত ০৩ মার্চ উক্ত সমস্যা নিয়ে ফারিহাকে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর নিউরোসার্জারি বিভাগে আনা হয়। সেসময় তার মেরুদন্ডের উপরিভাগ একদিকে বেশ খানিকটা বাঁকানো ছিল এবং স্বাভাবিকভাবে হাঁটাচলায় সমস্যা হচ্ছিল। রোগীর স্বজনরা জানান, ৮ বছর বয়স থেকেই এই সমস্যা তীব্র হতে থাকে এবং বিদেশে নিয়ে এর চিকিৎসাও করানো হয়েছিল। এমতাবস্থায় ডা. মো: আনিসুল ইসলাম খান যাবতীয় পরীক্ষা নিরীক্ষার পর বুঝতে পারেন পূর্ববর্তী সার্জারির পরও হাড় বাঁকা থেকে গিয়েছে এবং কিছু লোহার ভাঙ্গা টুকরা দৃশ্যমান আছে যা পূর্ববর্তী সার্জারিতে ব্যবহৃত হয়েছে, যে কন্ডিশনকে মেডিক্যালের ভাষায় স্কোলিওসিস বলা হয়। অতঃপর, রোগীর পরিবারের সম্মতিক্রমে গত ২১ জুলাই, ২০২২ তারিখে ডা. আনিস স্কোলিওসিস কারেকশন সার্জারি করার সিদ্ধান্ত নেন।
এ প্রসঙ্গে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর নিউরোসার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড কো-অর্ডিনেটর ডা. মো: আনিসুল ইসলাম খান বলেন, “ছোট্ট ফারিহাকে যখন প্রথম এভারকেয়ারে আনা হয় তখন তার অবস্থা খুবই গুরুতর ছিল। প্রাথমিক চিকিৎসা পরামর্শ দ্বারা তাকে বেশিদিন স্বাভাবিক রাখা মুশকিল ছিল। তবে যেহেতু চট্টগ্রামে ইতোপূর্বে এই রোগের চিকিৎসা হয়নি, তাই পরিবার থেকে কিছুটা বিচলিত থাকলেও অবশেষে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা, উন্নত সরঞ্জাম ও দক্ষ মেডিক্যাল টিম দেখে রোগীর পরিবার সার্জারির অনুমতি দেন এবং আমরা অত্যন্ত দক্ষতার সাথে চট্টগ্রামে প্রথমবারের মতো স্কোলিওসিস কারেকশন সার্জারির মাধ্যমে রোগীর বাঁকা মেরুদন্ড সোজা করা হয়। সার্জারির পরদিনই রোগী স্বাভাবিকভাবে হাঁটাচলা করে এবং গত ২৮ জুলাই, ২০২২ তারিখে রোগীকে ছাড়পত্র প্রদান করা হয়।”
তিনি আরও বলেন, “আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত যে, চট্টগ্রামে এভারকেয়ার হসপিটাল-এর মতো একটি হাসপাতাল রয়েছে। একইসাথে দক্ষ ও অভিজ্ঞ একটি টিমের সাথে কাজ করতে পেরে আমি ভীষণ আনন্দিত এবং জটিল রোগের চিকিৎসায় এখন আর কোন রোগীর বিদেশ যাওয়ার প্রয়োজন নেই বলে আমি মনে করি।
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৮৬ জন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্ ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৯ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৪৯ জনে ...
স্টাফ রিপোর্টার: দেশে মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮২ জন। বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ...
স্টাফ রিপোর্টার: বিগত সময়ে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশের স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, স্বাস্থ্যখা ...
সব মন্তব্য
No Comments