স্টাফ রিপোর্টার: তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের প্রস্তাব দ্রুত পাস করার দাবি জানিয়েছে তামাক বিরোধী শিক্ষক ফোরাম, মায়েদের ফোরাম এবং তরুণ ফোরাম। ফোরামের নেতৃবৃন্দ বলেছেন, আইনটির প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাস না করলে জনস্বাস্থ্য রক্ষা সম্ভব হবে না। তাই সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
আজ শনিবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এক মতবিনিময় সভায় এ সব কথা বলেন তারা। নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আকতার ডলির সভাপতিত্বে বক্তৃতা করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের উপপরিচালক স্নিগ্ধা বাউল, নারী বিষয়ক অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, তামাক বিরোধী শিক্ষক ফোরামের আহ্বায়ক ড. খালেদা ইসলাম, তামাক বিরোধী মায়েদের ফোরামের আহ্বায়ক শিবানী ভট্টাচার্য, তরুণ ফোরামের আহ্বায়ক আশরাফিয়া জান্নাত প্রমূখ।
সভায় মূল বক্তব্যে নারী মৈত্রীর প্রোজেক্ট কো-অর্ডিনেটর নাসরিন আক্তার বলেন, দেশে তামাকের কারণে প্রতিদিন ৪৪২ জন মানুষ প্রাণ হারান। মৃত্যুর এই মিছিল ঠেকাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোলের (এফসিটিসি) আলোকে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাস করা জরুরি।
সভায় বক্তার বলেন, গ্লোবাল এডাল্ট টোব্যাকো সার্ভে অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর ৩ কোটি ৮৪ লক্ষ্য মানুষ পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছেন। এরমধ্যে ৬১ হাজারেরও বেশি শিশু পরোক্ষ ধূমপানে সৃষ্ট রোগে ভুগছে। এই পরিসংখ্যানই প্রমাণ করে একটি আইন কতটা জীবনঘনিষ্ঠ হতে পারে। তাই আমরা তরুণ সমাজ সরকারের কাছে জোর দাবি জানাই ভবিষ্যত প্রজন্ম রক্ষায় এই সংশোধনী যেন আর বিলম্ব না হয়।
বক্তারা বলেন, পরোক্ষ ধূমপানে নারী ও শিশুরা এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পরোক্ষ ধূমপান নারীদের জন্য গর্ভপাত, মৃত সন্তান প্রসব, হৃদরোগ, ফুসফুসের রোগ ও ক্যান্সারের ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দেয়। অপরদিকে, শিশুদের ক্ষেত্রে এটি শ্বাসতন্ত্রের জটিলতা, অ্যাজমা, বুদ্ধি ও শারীরিক বিকাশে বাধা সৃষ্টি করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। এমনকি নবজাতকদের ক্ষেত্রে হঠাৎ মৃত্যুর ঝুঁকিও থাকে। তাই নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ জন্য কর্মক্ষেত্র, রেস্তোরাঁ ও গণপরিবহণে ধূমপানের জন্য নির্ধারিত স্থান বিলুপ্ত করতে হবে।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সব মন্তব্য
No Comments