বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলনী আজ ২৪ ফেব্রুয়ারি ২০২৩ শুক্রবার ছাত্র-শিক্ষক কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে দিনব্যাপী এই পুনর্মিলনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বিশ^ ধর্ম ও সংস্কৃতি বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি পার্থ প্রতীম সাধুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির এবং সম্মানিত অতিথি হিসেবে বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী নূরুল ইসলাম ও বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমেদ চৌধুরী বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন বিশ^ ধর্ম ও সংস্কৃতি বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের আহ্বায়ক অধ্যাপক ড. ফাজরীন হুদা।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ^ ধর্ম ও সংস্কৃতি বিভাগে প্রথমবারের মতো পুনর্মিলনী উৎসব আয়োজন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং অ্যালামনাইদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, এই পুনমিলর্নীর মধ্য দিয়ে বিশ^ ধর্ম ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের মাতৃসম প্রতিষ্ঠান ঢাকা বিশ^বিদ্যালয়ের সাথে সম্পর্কের এক শক্তিশালী ভিত সূচিত হলো। অ্যালামনাইদের উদ্দেশ্যে তিনি বলেন, ঢাকা বিশ^বিদ্যালয়কে নিয়ে আপনারা যেমন গর্ব অনুভব করেন, আমরাও তেমনি আপনাদের সাফল্যে গর্বিত। বিভাগের অস্বচ্ছল শিক্ষার্থীদের পাশে থেকে সহায়তায় এগিয়ে আসার জন্য উপাচার্য অ্যালামনাইদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে ‘অগ্রজ’ স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে- আলোচনা সভা, আড্ডা, স্মৃতিচারণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বিদ্যালয় আছে, শিক্ষক-শিক্ষার্থীও আছে, নেই শুধু স্থায়ী প্রধান শিক্ষক। বরিশালের উজিরপুর উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১১টিতেই এবং বানারীপাড়া উপজেলায় ১২৬টি স ...
সব মন্তব্য
No Comments