ফিফা বিশ্বকাপ ২০২৬
ডেস্ক রিপোর্ট: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর প্রথম সেমিফাইনালে আজ দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বর্তমান রানার্সআপ ফ্রান্স ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। ফিফার অফিসিয়াল সূচি অনুযায়ী, বাংলাদেশ সময় ১৫ জুলাই বুধবার দিবাগত রাত ১টায় ৮০ হাজারের বেশি দর্শকের সামনে শুরু হবে ম্যাচটি। অর্থাৎ ১৪ জুলাই রাত পেরোনোর পরই বল মাঠে গড়াবে।
কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। কিলিয়ান এমবাপে, আঁতোয়ান গ্রিজমান ও উসমান দেম্বেলের গতি-নির্ভর আক্রমণভাগই দিদিয়ের দেশমের দলের বড় শক্তি। অন্যদিকে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে স্পেন। ৮৮ মিনিটে বদলি মিকেল মেরিনোর গোলে জয় নিশ্চিত করে লুইস দে লা ফুয়েন্তের দল। তরুণ লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস ও মিডফিল্ডার রদ্রির পাসিং ফুটবল স্প্যানিশদের মূল ভরসা।
দুই দলের সবশেষ দেখা হয়েছিল উয়েফা নেশনস লিগ ২০২৫-এর সেমিফাইনালে, যেখানে ৯ গোলের থ্রিলারে ৫-৪ ব্যবধানে জিতেছিল স্পেন। তবে বিশ্বকাপের মঞ্চে সবশেষ ২০০৬ সালে দেখায় ৩-১ গোলে জিতেছিল ফ্রান্স। ফিফার নিয়ম অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে খেলা অমীমাংসিত থাকলে অতিরিক্ত ৩০ মিনিট খেলা হবে। এরপরও সমতা থাকলে টাইব্রেকারে নির্ধারণ হবে প্রথম ফাইনালিস্ট।
আজকের ম্যাচে জয়ী দল ২০ জুলাই সোমবার বাংলাদেশ সময় রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল খেলবে। পরাজিত দল ১৯ জুলাই রবিবার রাত ৩টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে অংশ নেবে। দ্বিতীয় সেমিফাইনালে ১৬ জুলাই বৃহস্পতিবার রাত ১টায় আটলান্টায় মুখোমুখি হবে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। খেলাটি সরাসরি সম্প্রচার করবে T Sports ও Nagorik TV।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন এনেছে বিসিবি। মোহাম্মদ আশরাফুলকে এই দায়িত্ব থেকে সরিয়ে নতুন ভূমিকায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আপাতত জ ...
পঞ্চগড় প্রতিনিধি:ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তিনি ...
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছেন তাওহীদ হৃদয়রা। ওয়ানডের সেই হতাশা ভুলে এবার টেস্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মাত্র নয় বছর বয়সে ফুটবল মাঠে নিজের প্রতিভা তুলে ধরে ইংল্যান্ডের ক্লাব ফুটবলে অনূর্ধ্ব-৯ দলে খেলার সুযোগ পেয়েছে বরিশালের গৌরনদীর সন্তান জায়েদ ইসলাম সাবিদ। সে (সাবিদ) ইংল্যান্ ...
সব মন্তব্য
No Comments