স্টাফ রিপোর্টার: সিরিজের প্রথম দুই ওয়ানডে হেরে সিরিজ খুইয়েছিল বাংলাদেশ। তবে তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে সফরকারীরা। সিরিজ শেষ হয়েছে ২-১ ব্যবধানে।
শুক্রবার হারারেতে টস হেরে ব্যাট করতে নেমে ৪৮.১ ওভারে ১৯৯ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। জবাবে ৩৬ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
আগের দুই ম্যাচে ব্যাটিং ব্যর্থতা ভুগিয়েছিল বাংলাদেশকে। তবে এদিন সেই ব্যর্থতা ঝেড়ে ফেলে দাপুটে ব্যাটিং করেছে টাইগাররা। ২০০ রানের লক্ষ্যে নেমে ওপেনিং জুটিতেই ১৫১ রান যোগ করেন সৌম্য সরকার ও তানজিদ হাসান। সৌম্য ৮২ বলে ৬ চার ও ২ ছক্কায় ৬৯ রান করে আউট হলে ভাঙে উদ্বোধনী জুটি।
সেঞ্চুরির কাছাকাছি গিয়েও তানজিদ ফেরেন ৯৪ রানে। ১০১ বলে ৮ চার ও ৩ ছক্কায় সাজানো ইনিংসটি থামে দলের রান ১৯৭ থাকতে। এরপর তাওহীদ হৃদয় শূন্য রানে ফিরলেও নাজমুল হোসেন শান্ত ১৮ ও নুরুল হাসান সোহান ০ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
এর আগে জিম্বাবুয়ের ইনিংসে শুরু থেকেই চাপ তৈরি করে বাংলাদেশের বোলাররা। ১০৮ রানেই ৬ উইকেট হারায় স্বাগতিকরা। সেখান থেকে দলকে দুইশর কাছে নিয়ে যান ওয়েসলি মাধেভেরে ও ব্র্যাড ইভান্স। মাধেভেরে ৭৪ বলে ৫ চার ও ১ ছক্কায় ৭৫ রানের ইনিংস খেলেন। শেষ দিকে ইভান্স ৪৩ বলে ৫ চার ও ২ ছক্কায় ঝড়ো ফিফটি করে দলকে ১৯৯ পর্যন্ত নিয়ে যান। এই দুজন ছাড়া বাকিরা ১৭২ বল খেলে করেন মাত্র ৬১ রান।
বাংলাদেশের হয়ে ৪৪ রানে ৪ উইকেট নিয়ে সেরা বোলার শরিফুল ইসলাম। দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও তানভীর ইসলাম। একটি উইকেট পান মোহাম্মদ সাইফউদ্দিন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন এনেছে বিসিবি। মোহাম্মদ আশরাফুলকে এই দায়িত্ব থেকে সরিয়ে নতুন ভূমিকায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আপাতত জ ...
পঞ্চগড় প্রতিনিধি:ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তিনি ...
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছেন তাওহীদ হৃদয়রা। ওয়ানডের সেই হতাশা ভুলে এবার টেস্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মাত্র নয় বছর বয়সে ফুটবল মাঠে নিজের প্রতিভা তুলে ধরে ইংল্যান্ডের ক্লাব ফুটবলে অনূর্ধ্ব-৯ দলে খেলার সুযোগ পেয়েছে বরিশালের গৌরনদীর সন্তান জায়েদ ইসলাম সাবিদ। সে (সাবিদ) ইংল্যান্ ...
সব মন্তব্য
No Comments