মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহীর তালাইমারী এলাকায় পদ্মা নদীতে পৃথক নৌকাডুবির ঘটনায় তিন জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও বিজিবি সদস্যরা। বেলা সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আরও তিন জন নিখোঁজ রয়েছেন।
এর আগে রোববার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে সোয়া ৮টার মধ্যে দুটি ডিঙ্গি নৌকা ডুবে যায়।
এদিকে স্থানীয়রা আরও এক নারীর নিখোঁজের কথা বলছেন। যদিও তার নাম জানা যায়নি বা তার ব্যাপারে অন্য কোনো তথ্য পায়নি ফায়ার সার্ভিস। তাই নিখোঁজের সংখ্যা তিনজন ধরেই তাদের উদ্ধারের জন্য পদ্মানদীতে তল্লাশী অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস সদর দফতরের ডুবুরি ইউনিট।
পদ্মা নদী থেকে জীবিত অবস্থায় উদ্ধার হওয়া তিনজন হলেন- সেন্টু মিয়া (২৫), আব্দুস সালাম (৩০) ও আনারুল ইসলাম (৪৮)। বর্তমানে নিখোঁজ রয়েছেন- সাদেক আলী (৫৫), নজরুল ইসলাম (৫০) ও গোলাম নবী (৬০)। গোলাম নবীর বাড়ি মহানগরীর মতিহার থানার ডাঁসমারী সাতবাড়িয়া এলাকায়। অন্য দুজনের বাড়ি মিজানের মোড় এলাকায়।
জানতে চাইলে ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন যুগবার্তাকে বলেন, আজ সকাল আনুমানিক ৮টা থেকে সোয়া ৮টার দিকে একটি ডিঙ্গি নৌকা নিয়ে নারী-পুরুষসহ ২২ জন যাত্রী রাজশাহীর তালাইমারী বিজয় নগর শাহপুর এলাকার ঘাট দিয়ে মধ্য চরে যাচ্ছিলেন।
তারা চরে গিয়ে কৃষি জমিতে চাষবাস করেন।
ছোট্ট ডিঙ্গি নৌকায় বেশি যাত্রী নেওয়ায় মাঝনদীতে গিয়ে প্রবল স্রোতের তোড়ো তাদের ওই ডিঙ্গি নৌকায় পানি ওঠে। এক পর্যায়ে নৌকাটি নদীতে তলিয়ে যায়। পরে সাঁতরিয়ে ওই নৌকার ১৮ জন যাত্রী পাড়ে উঠে আসলেও তিনজন নদীতে তলিয়ে যান। এখনও তারা নিখোঁজ রয়েছেন।
এদিকে, ওই একই সময় সেখান দিয়ে ঘাস বোঝাই আরও একটি ডিঙ্গি নৌকা তিন জন যাত্রী নিয়ে যাচ্ছিল। ওই নৌকাটিও সেখানে ডুবে যায়।পরে বিজিবি সদস্যদের সহযোগিতায় ওই তিনজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বর্তমানে পদ্মানদীতে নিখোঁজ তিনজনের খোঁজে উদ্ধার তৎপরতা চলছে বলেও জানান- ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের উপ-সহকারী পরিচালক।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments