রাজশাহী অফিস: রাজশাহীতে সাংবাদিকের গাড়ি আটক করলেন সার্জেন্ট রাশিদুল। আজ (২ ফেব্রুয়ারী) দুপুর তিনটায় রাজশাহী নগরীর তালাইমারী মোড়ে সরকার নিবন্ধিত ঢাকা থেকে প্রকাশিত যুগবার্তা ডট কমের রাজশাহী প্রতিনিধি মোঃ পাভেল ইসলাম মিমুলের গাড়ি আটক করেন আরএমপির ট্রাফিক বিভাগের সার্জেন্ট রাশিদুল।
পাভেল তার দায়িত্বরত কাজে কাজলা মোড় থেকে সাহেব বাজারের দিকে যাওয়ার সময় নগরীর তালাইমারী মোড়ে সার্জেন্ট রাশিদুল তার গাড়ি দাড় করায়। এবং গাড়ির কাগজ দেখতে চাইলে সাংবাদিক পাভেল কাগজ নিয়ে বের হতে ভুলে গেলে সার্জেন্ট রাশিদুলের কাছে ১০ মিনিট সময় চাই।
কিন্তু সার্জেন্ট কোন কথা না শুনে তার গাড়ি আটক করে ট্রাফিক অফিসে নিয়ে যায়। পরে সাংবাদিক মিমুল ১০ মিনিট পরে তার গাড়ির কাগজ, ড্রাইভিং লাইসেন্সসহ যাবতীয় ডকুমেন্ট নিয়ে আসলে দেখে ঘটনাস্থলে থাকা আরএমপির ট্রাফিক বিভাগের সার্জেন্ট রাশিদুল সেখান থেকে চলে যায় এবং সাংবাদিক পাভেলের গাড়িও সেখানে পাওয়া যায় নি।
পরে ঘটনাস্থলে আরেক সার্জেন্ট ফিরোজ এসে বলে গাড়িটি ট্রাফিক অফিসে পাঠানো হয়েছে।
এবিষয়ে জানতে চাইলে সার্জেন্ট রাশিদুল সাংবাদিকদের সাথে কোন কথা না বলে ধন্যবাদ বলে ফোন কেটে দেয়। শুধু সার্জেন্ট রাশিদুল নয় আরএমপির দায়িত্বরত এরকম অনেকেই রয়েছে তারা সাংবাদিক পরিচয় শুনলেই যেন তাদের মাথা খারাপ হয়ে যায়।যেন সাংবাদিক তাদের শত্রু।
এভাবে রাস্তায় প্রতিনিয়ত সাংবাদিকদের কাজে বাধা প্রদান করে তাদের কাজের ব্যাঘাত ঘটানো হচ্ছে।
এবিষয়ে পথচারী একজন ব্যাক্তি বলেন আমরা সার্জেন্ট এর জালায় অতিষ্ঠ। তারা কোন কথা না শুনেই আমাদের সাথে খারাপ আচরণ করে আমাদের গাড়িতে মামলা দিয়ে দেয়। কিছুদিন আগেই আমার সাথে এমন ঘটনা ঘটেছে। আর একজন সাংবাদিকের সাথে যদি এমন ঘটনা ঘটে তাহলে আমরা সাধারণ মানুষ তাহলে আমাদের সাথে কেমনটা হতে পারে বলেন।
আরও একজন রিকশাচালক বলেন সার্জেন্টরা আমাদেরকে মানুষি মনে করে না। আমাদের সাথে যে-রকম আচরণ করে মনে হয় সারাদিনের যত রাগ সব আমাদের ওপরেই যেন ঝেড়ে দেয়।
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পর গিতা রানী দাস (৩০) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নেয়। সোমবার সকালে ...
সব মন্তব্য
No Comments