বিশেষ প্রতিনিধি: হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের উদ্যোগে গাজীপুর আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের আয়োজনে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে শুরু করে দিনব্যাপী এই কার্যক্রমে আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র গাজীপুরের মেডিকেল অফিসার ডা: হাসিব আহমেদ খানের নেতৃত্বে ৩ সদস্যের একটি মেডিকেল টিম এই ক্যাম্প পরিচালনা করে।
উক্ত ক্যাম্পে অত্র এলাকার ১৪৫ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে চিকিৎসাসেবা, ঔষধ বিতরণ, ওজন পরিমাপ, রক্তচাপ নির্ণয় ও ডায়াবেটিকস পরীক্ষা করা হয়।
স্টাফ রিপাের্টার: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭১ জন। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক ন ...
স্টাফ রিপোর্টার: সারাদেশে হাম সংক্রামক ব্যাধি ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৯৫ জন। এ নিয়ে চলতি বছরে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ...
স্টাফ রিপোর্টার: দেশে প্রতিদিনই বেড়ে চলছে ডেঙ্গু রোগে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। তারই ধারাবাহিকতায় দেশে গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতাল ...
সব মন্তব্য
No Comments