চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে বিয়ের আশ্বাসে কলেজছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগে করা ধর্ষণ মামলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য মো. আফতাব মজুমদার জয়কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পরপরই দল থেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, গত ১৯ জুলাই এক তরুণী আফতাব মজুমদারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় বুধবার রাতে নগরের হালিশহর থানাধীন বিডিআর মাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতে সোপর্দ করা হলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, প্রায় তিন মাস আগে চট্টগ্রামের একটি বেসরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে আফতাবের পরিচয় হয়। অভিযোগে বলা হয়, গত ১৪ জুলাই বিয়ের আশ্বাস দিয়ে আফতাব তাকে চান্দগাঁওয়ের একটি আবাসিক হোটেলে নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরবর্তীতে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে যোগাযোগ বন্ধ করে দেন। ভুক্তভোগী পরে জানতে পারেন, আফতাব বিবাহিত এবং তার সন্তান রয়েছে।
এ ঘটনায় এনসিপি চট্টগ্রাম মহানগর কমিটি তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। আজ বুধবার, ২৩ জুলাই দপ্তর ও প্রচার সম্পাদক রিদুয়ান হৃদয় স্বাক্ষরিত এক আদেশে আফতাব মজুমদারের সদস্যপদ স্থায়ীভাবে বাতিল করা হয়। আদেশে বলা হয়, দলীয় আদর্শ ও সাংগঠনিক বিধি পরিপন্থি গুরুতর অভিযোগ, আটটি মামলায় গ্রেফতারি পরোয়ানা এবং একটি মামলায় ১৩ বছরের সাজার তথ্য থাকায় কমিটির জরুরি সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হলো। এখন থেকে দলের কোনো কার্যক্রম, সিদ্ধান্ত বা পরিচয়ের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা থাকবে না।
চট্টগ্রাম মহানগর এনসিপির দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় বলেন, অভিযোগটি দল গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। প্রাথমিক তথ্য যাচাই করেই সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, আফতাব মজুমদার নগরের ওয়্যারলেস এলাকার বাসিন্দা এবং চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
লরাহাদ সুমন,বরিশাল ব্যুরো : ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। বুধবার (২৬ আগস্ট) মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছ ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে শিয়ালের আক্রমণে ৭ জন আহত হয়েছেন। আহতদের শরীরের বিভিন্ন স্থানে কামড়ের ক্ষত হয়েছে। পরে তারা রাতেই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে গিয ...
রাজশাহী অফিস : বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত হওয়ার পরও রাজশাহীতে সংগঠনটির বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় থাকার অভিযোগ উঠেছে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে পরিচিত ওয়ালিদুর রহমান, মহানগর ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সাতক্ষীরা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফকে ফুলেল শুভেচ্ছা ও অভ ...
সব মন্তব্য
No Comments