বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁও রাণীশংকৈলে ২৫ এপ্রিল বৃহস্পতিবার সকালে ইএসডিও অফিস হল রুমে প্রেমদীপ প্রকল্পের আয়োজনে দলিত আদিবাসীদের অনুকূলে সংবাদ প্রকাশের লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইএসডিও প্রকল্প ম্যানেজার খাইরুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন টিভ্যাট ও ইয়ুথ ডেভেলপমেন্ট অফিসার শাহীন তালুকদার, ঠাকুরগাঁও, ইডিও রিতা বেগম,ঠাকুরগাঁও, Raise প্রকল্পের ট্রেইনার নুর আলম, ঠাকুরগাঁও, সিএফ আনোয়ার হোসেন, সিএফ নাজমিন আকতার, উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সংগঠনের সাবেক সভাপতি সুগা মুরমু, সাধারণ সম্পাদক মতিলাল মুরমু, কান্ত পাহান সহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
প্রকল্পের লক্ষ্য নিয়ে স্বাগত বক্তব্যে সভাপতি বলেন, বাংলাদেশ উত্তর ও পশ্চিম অঞ্চলের দলিত ও আদিবাসী কমিউনিটি গুলোর মর্যাদাপূর্ণ প্রাণবন্ত জীবন উপভোগ ও সক্ষমতা অর্জন করা। প্রকল্পের উদ্দেশ্য হলোঃ(ক)সামাজিক ও সাংস্কৃতিক অবস্থার এবং নাগরিক সম্পৃক্ততা উন্নত করুন । (খ) স্থায়িত্বশীল জিবিকায়নের মাধ্যমে অর্থনৈতিক অবস্থার উন্নত করণ।(গ) প্রাকৃতিক সম্পদ ও ভূমিতে সমান প্রবেশাধিকার অর্জন। সফলতা নিয়ে, প্রকল্পের ম্যানেজার খাইরুল আলম আরও বলেন, ৩১৮ জন মোটাতাজা করণে সম্পৃক্ততা রয়েছে ৩৫৪ টি গরু, ৮০ জন যুবককে কারিগরি শিক্ষা প্রদান, বর্তমানে ৫৫ জন কর্মী পাপষ উৎপাদনে সক্রিয় ভূমিকা রেখেছেন। ৯৫ জন নারী সদস্য স্ট্যান্ডিং কমিটিতে অন্তর্ভুক্তি করণ করা হয়েছে। প্রকল্পের স্বাহায়তায় চারটি কমিউনিটি সেন্টার সমবায় অধিদপ্তর কর্তৃক নিবন্ধন পেয়েছেন।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments