দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পদ্মা নদীতে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান মজুদ করা নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। উপজেলার চিলমারী ইউনিয়নের মানিকের চর এবং রামকৃষ্ণপুর ইউনিয়নের আশ্রয়ন হতে চল্লিশপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ কোটি ৫২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি এবং নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে বিজিবি। রোববার দিবাগত রাত সাড়ে ১২টা হতে গতকাল সোমবার সকাল ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। গতকাল সোমবার বিকাল সোয়া ৩টায় প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধীনস্থ উদয়নগর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা মানিকের চর এবং পদ্মা নদীর শাখা নদী আশ্রয়ন এলাকা হতে চল্লিশপাড়া এলাকায় বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল মজুদ থাকার তথ্য পেয়ে বিজিবি’র টহল দল অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিষ্ট্রেট মো. আব্দুল হাই সিদ্দিকী, উপজেলা মৎস অফিসার হোসেন আহমেদ স্বপন এবং ৪৭ বিজিবি’র ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলাম।
অভিযানে প্রায় ২০ হাজার কেজি অবৈধ চায়না দুয়ারি জাল এবং ৩ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য প্রায় ৩ কেটি ৫২ লক্ষ ৫০ হাজার টাকা। এসময় বিপুল পরিমান মাছের পোনা উদ্ধার করা হলে পরে তা পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।
পরে জব্দ করা অবৈধ চায়না দুয়ারি জাল ও নিষিদ্ধ কারেন্ট জাল উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকীর উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অবৈধ মৎস্য আহরণ ও জালের অপব্যবহার রোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) ভবিষ্যতেও উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগসহ সংশ্লিষ্ট কতৃক্ষের সঙ্গে সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালনা করবেন বলে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments