সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সিলেট মহানগরীর বন্দরবাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয়জন ডাকাতকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
শনিবার (১১ মে) ভোররাত ২টা ৪৫ মিনিটে বন্দরবাজারস্থ কাস্টঘর সুইপার কলোনীর বিপরীতে গাজী বোরহান উদ্দিন মার্কেটের পেছনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায়, একদল ডাকাত দেশীয় অস্ত্রসহ ডাকাতির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছে। খবর পাওয়ার পর বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মোঃ ইবাদুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ছয়জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—চাঁদপুরের ফরিদগঞ্জের নাজিম উদ্দিন, সিলেটের পাঠানটুলার কাউসার আহমদ, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের রাজু মিয়া, সিলেটের মোগলাবাজারের শুভ আহমদ, কোতোয়ালীর বেতের বাজার এলাকার স্বপন আহমদ এবং কিশোরগঞ্জের বাজিতপুরের সাগর মিয়া। এদের মধ্যে কয়েকজন বর্তমানে সিলেট নগরীর বিভিন্ন স্থানে বসবাস করছেন।
এসময় তাদের কাছ থেকে ৪টি ধারালো চাকু, ১টি রামদা ও ১টি লম্বা ছুরি উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা আরও ৭-৮ জন পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ তথ্য নিশ্চিত করেছেন এসএমপি’র মিডিয়া সেলের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments