কামরুজ্জামান শাহীন,ভোলা॥ ভোলার চরফ্যাশনে দুস্থ, অসহায়, স্বামী পরিত্যাক্তা, বিধবা নারীদের স্বাবলম্বীকরণে ক্ষুদ্র শিল্পের বিকাশ ও নতুন উদ্ভাবনী উদ্যোগ সৃষ্টি সংক্রান্ত উম্মুক্ত সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় চরফ্যাশন উপজেলা প্রশাসনের আয়োজনে ব্রজগোপাল টাউন হলে এ সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, ভোলা জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আব্দুল মতিন খান, চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, চরফ্যাশন পৌর মেয়র মো. মোরশেদ, চরফ্যাশন অফিসার ইনচার্জ মো. মোরাদ হোসেন, চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি প্রভাষক মনির উদ্দিন চাষী, ইউসিবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামস উদ্দিন নিঝর্ব সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক, ও সুবিধাবঞ্চিত অর্ধশতাধিক নারীগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী বলেন, অসহায় মহিলাদের সার্বিক কল্যাণের লক্ষ্যে উপজেলা নিবার্হী কর্মকর্তা আল নোমান যে পরিকল্পনা হাতে নিয়েছে এটা অবশ্যই প্রশংসনীয়। আমি আশা করি এই প্রকল্প চরফ্যাশনের পিছিয়ে পড়া অসহায় নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবে। অনুষ্ঠান শেষে বেতুয় প্রশান্তি পার্ক সংলগ্ন প্রশিক্ষণার্থীদের অফিস উদ্বোধন করেন জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধূরী ও চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমান ।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments