কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: রাতের আধাঁরে কুয়াকাটা সৈকত থেকে বালু কেটে নিয়েছে একটি চক্র। তৈরি হয়েছে বড় আকারে গর্ত। জিরো পয়েন্টের পশ্চিম দিকে ড্রেজার মেশিন দিয়ে সৈকতের এ বালু উত্তোলন করা হয়। এতে রীতমিতো একটি পুকুরে পরনিত হয়েছে। হঠাৎ সৈকতে এ গর্ত দেখে হতভম্ব স্থানীয় ও পর্যটন সংশ্লষ্টি ব্যবসায়ীরা।
স্থানীয়রা জানান, গত ১ জানুয়ারি রাতে নুর মোহাম্মদ নামের এক ব্যবসায়ী ড্রেজার মশেনি দিয়ে বালু উত্তোলন করে। এ বালু একটি ব্যবসা প্রতিষ্ঠানের উন্নয়ন কাজে লাগিয়েছেন। এর ফলে বিরাট একটি গর্তের সৃষ্টি হয়েছে। পর্যটকসহ দর্শনার্থীদের এ গর্তটি পড়ে আহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে রাতের বেলা সবচেয়ে বেশি ঝুঁকি রয়েছে।
পর্যটকরা বলেছেন, কুয়াকাটা সৈকতের শ্রী নষ্ট হয়েছে। এছাড়া এত বড় গর্ত হওয়ায় আগত পর্যটকদের ছোট বাচ্চাদরে নিয়ে ভয় থাকতে হবে। তাই প্রশাসনের সুনজর দেয়া দরকার।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দীক সাংবাদিকদের জানান, তিনি খোঁজ-খবর নিয়ে দেখছেন। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments