মোংলা থেকে মোঃ নূর আলমঃ বাংলা ভাষার অবমাননার অর্থ নিজের মা’কে অস্বীকার করা। মূল্যবোধের অবক্ষয় রোধে বইমেলা উৎকৃষ্ট পন্থা। বই মানুষের জ্ঞান চক্ষুকে উন্মিলিত করে। বই মেলা যেন কোনদিন বন্ধ না হয়। নতুন নতুন লেখক-লেখিকার উদ্ভব হোক। সমাজের অবক্ষয় অনেক বেড়ে গেছে। মূল্যবোধ-চেতনাবোধ সব হারিয়ে ফেলছি। হাটাচলা-কথাবার্তায় বিদেশী ঢং। মাতৃভাষার মর্যাদা সকল ভাষার উপরে। মাতৃভাষার চর্চা করতে পারলে সবদিক থেকে লাভবান হবো। ১৯ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় মোংলাপোর্ট পৌরসভার আয়োজনে পৌর শহীদ মিনার চত্বরে তিনদিন ব্যাপী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি একথা বলেন।
রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলাপোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার , সহকারি কমিশনার (ভূমি) মোঃ হাবিবুর রহমান, থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন ও লেখিকা আফরোজা হীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক সুন্দরবন পত্রিকার সম্পাদক সেখ হেমায়েত হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট মোংলা আহ্বায়ক সাংবাদিক মোঃ নূর আলম শেখ, মোংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রভাষক এস এম মাহবুবুর রহমান, আওয়ামীলীগ নেতা সাখাওয়াত হোসেন মিলন, কাউন্সিলর শিউলি আকন, জি এম আলামীন, গীতিকার মোল্লা আল মামুন প্রমূখ। আলোচনা সভার আগে প্রধান অতিথি উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি ফিতাকেটে এবং শান্তির প্রতীক কবুতর উড়িয়ে বই মেলা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন এবং বই মেলার স্টল ঘুরে দ্যাখেন। এছাড়া বিকেল ৪টা থেকে শিশু চিত্রাংকণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রবিবার বইমেলার প্রথম দিনে প্রধান অতিথি হাবিবুন নাহার এমপি দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেন। বই দুটি হলো গাঙচিল প্রকাশনা থেকে কবি আসমা আক্তার কাজল’র কাব্যগ্রন্থ ”স্মৃতির সিঁড়ি” ও মোংলা সাহিত্য পরিষদের ৩৫জন কবির ৬০টি কবিতা নিয়ে যৌথ কাব্যগ্রন্থ ”গোধূলীর রঙধুন”। সবশেষে ”শুকতারা” সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বইমেলায় অর্ধশতাধিক স্টলে নানা আয়োজন পরিলক্ষিত হয়।
নেত্রকোণা প্রতিনিধিঃ শুধু গাছ লাগালেই হবে না, গাছের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।নেত্রকোণায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ ...
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
সব মন্তব্য
No Comments