স্টাফ রিপোর্টার: রাজধানীর শাহবাগে বিশেষ কায়দায় পাকস্থলীর অভ্যন্তরে ইয়াবা বহনের সময় ১৩২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম-সিটিটিসি ইউনিট। গ্রেফতারকৃতরা হলো মোঃ হাসান (৪০) ও এখলাস মিয়া (৬৫)।
বৃহস্পতিবার ২ জুলাই সন্ধ্যা আনুমানিক ৭টায় শাহবাগ থানাধীন দোয়েল চত্ত্বর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপ বিভাগ। সিটিটিসি সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কতিপয় মাদক কারবারি বিশেষ কায়দায় পাকস্থলীতে ইয়াবা বহন করে শাহবাগের দোয়েল চত্ত্বর এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পাকস্থলীর ভিতর থেকে ১৩২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে ইয়াবা ক্রয় করতো। ক্রয়কৃত ইয়াবা বিশেষ কায়দায় পেটের ভিতরে পাকস্থলীতে বহন করে ঢাকায় নিয়ে আসতো। এরপর মলত্যাগের মাধ্যমে অপসারণ করে ঢাকায় বিভিন্ন মাদক কারবারিদের কাছে বিক্রয় করতো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
কুমিল্লঅ অফিস: কুমিল্লায় কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার ঘটনায় উত্তাল কুমিল্লা বিশ্ববিদ্যালয়। হত্যার বিচারের দাবিতে রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কোটবাড়ি বিশ্বরোড এলাকায় ঢাকা-চট্টগ্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৫৫টি মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে ডিএমপির মিডিয়া অ ...
কুমিল্লা অফিস: মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ হওয়া ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের একদিন পর শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কু ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো ...
সব মন্তব্য
No Comments