আহছানুল মতিন (নান্নু), বোচাগঞ্জ: দিনাজপুরের বিরল উপজেলার ৯নং মঙ্গলপুর মাঈনুল হাসান মহাবিদ্যালয় মাঠে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্য পদ নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, বিরল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, দিনাজপুর-২ (বিরল- বোচাগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বারবার কারা নির্যাতিত জননেতা আ. ন. ম. বজলুর রশিদ কালু।
বিশেষ অতিথি ছিলেন বিরল পৌর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী এবং ৯নং মঙ্গলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. আবুল কাশেম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সুমন চৌধুরী, সেতাবগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব মশিউর রহমান, বিরল উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মীরা।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে মাদক কারবারিদের দৌরাত্ম্য নিয়ে একের পর এক অভিযোগ উঠলেও থামছে না মাদক পাচার। বরং মাদক পাচারের তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে এবার ...
সব মন্তব্য
No Comments