আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ মানবাধিকার রক্ষার দৃঢ় প্রত্যয়ে আন্তরিকতায় পাশে থাকুন দুর্নীতিমুক্ত দেশ গড়ুন" এই স্লোগানকে সামনে রেখে ২০ এপ্রিল শেরপুর জেলা কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রথম অধিবেশনে জেলা কমিটির সেক্রেটারি ও কেন্দ্রীয় কমিটির দায়িত্বপ্রাপ্ত মোঃ নাজমুল আলমের সভাপতিত্বে ও ঝিনাইগাতী উপজেলার সাধারণ সম্পাদক এপেক্সিয়ান মো: আলমগীর হোসাইন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক তৌহিদুর রহমান পাপ্পু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি শেরপুর জেলা শাখার নির্বাহী সভাপতি সাইফুল ইসলাম, এডভোকেট মো. মিজানুর রহমান, সাবেক ছাত্রনেতা মোঃ কামাল হোসেন, প্রভাষক জাহিদ আনোয়ার, আঃ হামিদ, খন্দকার দেলোয়ার হোসেন, তাজ কোল্ড স্টোরেজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলাম, নারীনেত্রী নাহিদ রহমান, দিপা নাসরিন, সাংবাদিক কাকন সরকার, শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নারায়ন চন্দ্র শীল, মোঃ আবু জাফরসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। পরে দ্বিতীয় অধিবেশনে মোঃ নাজমুল আলমকে চেয়ারম্যান ও মোঃ আলমগীর হোসাইনকে সেক্রেটারি ও খাইরুল হককে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি গঠন করা হয়। উল্লেখ্য ২০১২ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন প্রাপ্ত হয় স্কাইটাচ সোসাইটির মানবাধিকার বিষয়ক কার্যক্রম " আমাদের আইন"। সেই সাথে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অধিদপ্তর থেকে অনুমোদন প্রাপ্ত হয়ে সারা বাংলাদেশের ন্যায় শেরপুর জেলাতেও অসহায় দুঃস্থ মানুষকে আইনি সেবা এবং মানবাধিকার রক্ষার জন্য নিরলস ভাবে কাজ করে আসছে "আমাদের আইন" সংগঠনটি।
উপস্থিত সকলের স্বাক্ষরিত সভার কার্য বিবরণী কেন্দ্রীয় কমিটিতে অনুমোদনের জন্য প্রেরণ করা হয়। ২১ এপ্রিল এক অনলাইন বার্তায় আংশিক কমিটি অনুমোদন করে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করেন।
মানবাধিকার সংস্থা " আমাদের আইন" এর নব নির্বাচিত চেয়ারম্যান নাজমুল আলম গণমাধ্যমকে জানান পূর্বের থেকে আরও গতিশীল ভাবে মানবাধিকার রক্ষায় কাজ করবে "আমাদের আইন"
এবং সাথে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের জন্য ইজরাইলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার নিমিত্তে সকল মানবাধিকার সংগঠন ও মানবাধিকারকর্মীদের আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহবান জানিয়ে এক গণস্বাক্ষর কর্মসূচি পরিচালনার কথা উল্লেখ করেন এবং যাবতীয় কাজে সকলের সহযোগিতা কামনা করেন।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সব মন্তব্য
No Comments