দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভার ২ নং ওয়ার্ডের মাওলানা মঞ্জিল আল্লামা মুফতি শফিউর রহমান বাড়ির পুকুর পাড় বেহাল দশা। পুকুর পাড়ের পূর্ব, উত্তর -দক্ষিণ পার্শ্বে এবং পশ্চিমে একাংশ রিটেইনিং ওয়াল থাকলেও বাকী অংশে না থাকার কারণে পাড় ভেঙ্গে যাচ্ছে, সাথে পাড়ের সংযুক্ত চলাচলের রাস্তাও। এরই মধ্যে ‘মাওলানা মঞ্জিল ইয়ং সোসাইটি’র উদ্যোগে পশ্চিম পার্শ্বে পুকুর পাড়টি বেশ কয়েকবার বাঁশের বেড়া আর বালির বস্তা দিয়ে সংস্কার হয়েছে। বর্তমানে এই একাংশ পাড়টি পড়েছে চরম দুর্ভোগে। উপজেলার বিভিন্ন এলাকার প্রায়ই পুকুরের রিটেইনিং ওয়ালের কাজ করা হয়। কোটি কোটি টাকা বরাদ্দ এলেও আল্লামা মুফতি শফিউর রহমান বাড়ির পুকুরের রিটেইনিং ওয়ালের কাজ হচ্ছে না। প্রতিনিয়ত অবহেলিত হচ্ছে এই জনপদের বাসিন্দারা। অতীতে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট অফিসে তদবির চালিয়ে বারবার আশ্বাস মিললেও রিটেইনিং ওয়ালটি এখনো পর্যন্ত হয়নি। সামনে ভারী বৃষ্টির ফলে পুকুর পাড়টি ভেঙে যাওয়ার আশংকা রয়েছে। একইসাথে পাড়ের সাথে সংযুক্ত চলাচলের রাস্তাও।
এলাকাবাসী ও সড়ক ব্যবহারকারীর পক্ষ থেকে আল্লামা শফিউর রহমান বাড়ির পুকুর পাড়টি ইট ও সিমেন্ট গাঁথুনি মধ্য দিয়ে রিটেইনিং ওয়ালের কাজ করার নবনির্বাচিত মাননীয় এমপি মহোদয় জসীম উদ্দিন আহমেদ এবং পৌর প্রশাসকের প্রতি দাবী জানাচ্ছি।
নিবেদক: মোহাম্মদ ইমাদ উদ্দীন, সংগঠক ও কলামিস্ট। চন্দনাইশ,চট্টগ্রাম।
তারানা চৌধুরী:২০১৮ সালের অক্টোবর মাস। এক শুক্রবার রাতে মামার বাসায় দাওয়াত খেয়ে বাড়ি ফেরেন মুনিয়া (ছদ্মনাম)। তখনো সব স্বাভাবিক। কিন্তু পরদিন সকাল থেকেই হঠাৎ প্রচণ্ড জ্বর আর মাথাব্যথা শুরু হয়। বুঝতে দের ...
রাহাদ সুমন: বরিশালের বানারীপাড়ার আমৃত্যু সংগ্রামী শতবর্ষী নারী মায়া রাণী দাস। যেন কবি জসিম উদ্দিনের কবিতার "কঙ্কাল সার" দেহের সেই আসমানীর প্রতিরূপ। শেষ নিঃশ্বাস পর্যন্ত জীবিকার সন্ধানে কঙ্কালসার ...
মোঃ মাহফুজুর রহমান:একটা সময় ছিল গ্রামের অনেক কৃষক সাদা কাগজে টিপসই দিয়ে ভিটেমাটি হারিয়ে পথের ফকির হয়ে যেত । আবার অনেকে ঋণ না নিয়েও ঋণের ফাঁদে পড়তো । কারণ তারা ছিল নিরক্ষর । মানুষের অজ্ঞতার সুযোগকে কাজ ...
এ এম ইমদাদুল ইসলাম:তরুণ বয়সে যে হাত লাঙল ধরেছিল, বার্ধক্যেও সেই হাতেই এখন ধরা থাকে একটি প্লাস্টিকের কার্ড। দেখতে সাধারণ, কিন্তু এর ভেতরে জমা আছে এক কৃষকের পরিচয়, তার জমির হিসাব, প্রাপ্য ভর্তুকি এবং ভব ...
সব মন্তব্য
No Comments